চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: জি পে ব্যবহারকারীদের জন্য Axis ব্যাঙ্কের সঙ্গে যৌথ উদ্যোগে কো ব্রান্ডেড ডিজিট্যাল ক্রেডিট কার্ড লঞ্চ করল Google Pay ৷ যাঁরা GPay ব্যবহার করেন তাঁরা এই ডিজিট্যাল কার্ডটি ব্যবহার করতে পারবেন ৷ কার্ডটির নাম দেওয়া হয়েছে Flex ৷ এর মাধ্যমে UPI পেমেন্টও সম্ভব ৷ RuPay নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এই কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড কাজ করবে ৷ ভারতীয়দের দৈনন্দিন খরচখরচার জন্য ক্রেডিটকে আরও সহজলভ্য করার লক্ষ্যে গুগল অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে যৌথ উদ্যোগে এই নয়া ডিজিটাল ক্রেডিট পরিষেবা চালু করেছে (Google Pay Flex)।
Flex সম্পূর্ণভাবে একটি UPI নির্ভর ক্রেডিট কার্ড যা শুধু Google Pay তেই পাওয়া যাবে ৷ কোনওরকম ফিজিক্যাল পেপারওয়ার্ক ছাড়াই Gpay ব্যবহারকারীরা এই ক্রেডিট কার্ডটির জন্য আবেদন করতে পারবেন। সাধারণ UPI ট্রানজাকশনে যেভাবে পেমেন্ট করা সম্ভব, নতুন এই Gpay Flex এর মাধ্যমে একইভাবে পেমেন্ট সম্ভব ৷
একটি ব্লগ পোস্টে Google এর তরফে জানানো হয়েছে, ক্রেডিট কার্ড লাইন আপে তাদের প্রথম প্রডাক্ট Flex ৷ Axis ব্যাঙ্কের সঙ্গে যৌথ উদ্যোগে তারা এই কার্ডটি লঞ্চ করেছে (Google Pay Flex) ৷
৫ কোটি ক্রেডিট কার্ড ব্যবহারকারী রয়েছেন৷ ব্যবহারকারীদের ক্রেডিট ব্যবহারে আরও উৎসাহ দিতেই এই কার্ডটি আনা হয়েছে। যেহেতু ফিজিক্যাল পেপার ওয়ার্কের প্রয়োজন নেই সেই কারণে এই কার্ডটি পেতে মাত্র কয়েক মিনিট লাগবে ব্যবহারকারীদের। Reward অপশনও রয়েছে ৷ প্রত্যেক লেনদেনে স্টার পাবেন ব্যবহারকারী ৷ প্রতিটি স্টারের ভ্যালু ১ টাকা ৷ ব্যবহারকারীরা স্টার রিডিম করে সেই টাকা পরবর্তী পেমেন্টে ব্যবহার করতে পারবেন ৷ অন্য ক্রেডিট কার্ডের মতো Flex কার্ডে বিল পেমেন্টের জন্য EMI এর সুবিধা পাওয়া যাবে ৷ ইন অ্যাপ কন্ট্রোল, ট্রানজাকশন লিমিট, ব্লকিং, আনব্লকিং, পিন রিসেট অপশন থাকবে (Google Pay Flex) ৷