চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: বিশ্ববাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং আন্তর্জাতিক বুলিয়ন মার্কেটে নজিরবিহীন অস্থিরতার জেরে ভারতের বাজারে সোনা ও রুপোর দামে বড়সড় পতন লক্ষ্য করা গেল। রেকর্ড উচ্চতা থেকে সোনার দাম প্রায় ৩.৫ শতাংশ এবং রুপোর দাম প্রায় ৫ শতাংশ হ্রাস পেয়েছে (Gold Silver Price)।
🚨 THE IMPOSSIBLE JUST HAPPENED
Gold collapsed from $5,625 → $5,135
Silver collapsed from $121.75 → $106.72All in one single session.
In commodities, date and time matter.
A 15-minute window erased nearly 10% in Gold
and over 15% in Silver.This wasn’t selling.
This was… pic.twitter.com/lQPfpiRc6F— Adlytick Stock Market Research & Analytics (@ArrushAdityadev) January 29, 2026
শুক্রবার মুম্বইয়ের বাজারে জিএসটি ও মেকিং চার্জ ছাড়াই ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কমে দাঁড়িয়েছে ১,৭৮,৮৬০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে হয়েছে ১,৬৩,৯৬০ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামেও বড় পতন দেখা গেছে। কয়েকদিন আগেই ৪ লক্ষ টাকার রেকর্ড ছোঁয়া রুপো এদিন স্পট মার্কেটে প্রতি কেজি ৩,৮০,০০০ টাকায় নেমে এসেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় রুপোর দাম এক সময় ৩,৩০,০০০ টাকায় নেমে গিয়েছিল, যা পরে কিছুটা রিকভার করে (Gold Silver Price)।
মার্কিন আর্থিক বাজারে গত কয়েক ঘণ্টায় যে তীব্র অস্থিরতা দেখা গেছে, তার ফলে বাজার মূলধনে প্রায় ৯ ট্রিলিয়ন ডলারের হেরফের হয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম শুরুতে প্রায় ৮ শতাংশ পর্যন্ত পড়ে যায়, যা মাত্র সাড়ে ছয় ঘণ্টার ব্যবধানে পুনরায় ঘুরে দাঁড়াতে শুরু করে। তথ্য বলছে, মার্কিন বাজার খোলার সময় সোনা তার মোট মূল্যের ৩ ট্রিলিয়ন ডলার হারায়, যদিও বাজার বন্ধের সময় ২ ট্রিলিয়ন ডলার পুনরুদ্ধার করতে সক্ষম হয়।
🚨 BREAKING | Precious Metals Update
💰📉 Gold & Silver Rebound After Massive Sell-Off
Gold and Silver saw a brief rebound after an aggressive sell-off wiped out nearly $4 TRILLION in combined market value within just one hour.
The sudden drop triggered heavy volatility across… pic.twitter.com/1bYwhlvURU
— SM Crypto 🏹 Bro 🎯 (@SmCrypto_bro) January 29, 2026
রুপোর ক্ষেত্রেও চিত্রটি একই রকম। শুরুতে ৭৫০ বিলিয়ন ডলারের বাজারমূল্য মুছে গেলেও পরবর্তীতে ৫০০ বিলিয়ন ডলার ফিরে আসে। বুলিয়নভল্টের (BullionVault) রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সোনা তার রেকর্ড উচ্চতা থেকে আউন্স প্রতি প্রায় ৫০০ ডলার পড়ে গিয়ে ৫,১০০ ডলারে নেমে আসে।
বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) বুদবুদ ফেটে যাওয়ার আশঙ্কায় ওরাকল (Oracle) এবং এনভিডিয়া (Nvidia)-র মতো টেক জায়ান্টদের শেয়ারে পতনও সোনা-রুপোর বাজারে প্রভাব ফেলেছে। ভারতে সোনার দাম মূলত আন্তর্জাতিক বাজারের হার, আমদানি শুল্ক এবং ডলারের সাপেক্ষে টাকার বিনিময় মূল্যের ওপর নির্ভর করে। বর্তমানে বাজারের এই অস্থিতিশীল পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন বিনিয়োগকারীরা (Gold Silver Price)।