চিত্র: প্রতীকী
Bangla Jago Desk: লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। ঘটনাটি বুধবার সন্ধ্যায় বনগাঁ থানা এলাকায় ঘটেছে। মৃত ওই ব্যাক্তি আরামডাঙ্গার বাসিন্দা। মৃত ওই ব্যাক্তির নাম সৌমিত্র আচার্য বয়স ৩৫ বছর।
জানা গেছে, এদিন ওই ব্যাক্তিটি সবজি বাজার ও গোপালের জন্য লাড্ডু নিয়ে আশারু বাজার থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেইসময় আরামডাঙ্গা এলাকায় বাগদা থেকে বনগাঁ গামী একটি লরি তার বাইকের পিছন দিকে ধাক্কা মারে।
এরপর সৌমিত্রকে গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। সৌমিত্রর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।