ad
ad

Breaking News

Chinsurah

জাল-জন্ম শংসাপত্র দিয়ে পাসপোর্ট তৈরি করতে গিয়ে ধরা পড়ল যুবক

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার পাসপোর্ট সেবা কেন্দ্রে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কর্মীদের সন্দেহ হয় এবং তারা পাসপোর্ট অফিসের শংসাপত্রটি পরীক্ষা করার পর তা জাল বলে চিহ্নিত করে।

Youth caught trying to make passport using fake birth certificate

নিজস্ব চিত্র

Bangla Jago Desk: সম্প্রতি চুঁচুড়া পাসপোর্ট সেবা কেন্দ্রে এক যুবক জাল জন্ম শংসাপত্র দিয়ে পাসপোর্ট তৈরীর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম মহঃ মুস্তাক, তার বাড়ি বাঁশবেড়িয়া ইসলামপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার পাসপোর্ট সেবা কেন্দ্রে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কর্মীদের সন্দেহ হয় এবং তারা পাসপোর্ট অফিসের শংসাপত্রটি পরীক্ষা করার পর তা জাল বলে চিহ্নিত করে। এরপর চুঁচুড়া থানায় খবর দেওয়া হয় এবং পুলিশ তাকে গ্রেফতার করে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, যুবক পাসপোর্ট তৈরীর জন্য জাল শংসাপত্র কোথা থেকে পেয়েছিল তা খতিয়ে দেখা হবে। এছাড়া, এই জালিয়াতির সঙ্গে আরও কেউ জড়িত কিনা এবং সাম্প্রতিক সময়ে পাসপোর্ট জালিয়াতি চক্রের সঙ্গে যুবকের কোনো সংযোগ রয়েছে কিনা তাও তদন্ত করা হবে। পুলিশ ধৃত যুবককে আজ চুঁচুড়া আদালতে পেশ করে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে।