চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: মুর্শিদাবাদের ডোমকলে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারকে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। অভিযোগ ঊঠছে স্বামীর বিরুদ্ধে, যে তিনি পরকীয়ায় জড়িত ছিলেন। এই ঘটনা ধরে ফেলাতেই কি আত্মঘাতির ঘটনা? নাকি তিনি খুন হয়েছেন? তার দেহ উদ্ধার হওয়ার পরে নানা জল্পনা শুরু হয়েছে।
তবে ঠিক কি কারণে এই ঘটনা তা এখনও পর্যন্ত যায় নি। একটি ঘটনা খুবই সন্দেহজনক যেটা সেটা হল, তার দেহ উদ্ধারের পরে পলাতক তার স্বামী। তদন্তে নেমে স্থানীয় প্রশাসনের তরফে দুজনকে আটক করা হয়। তাদেরকে নানা জিজ্ঞাসা বাদ করা হয়েছে।
স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, সাত বছর আগে ডোমকলে এই মহিলার সাথে বিয়ে হয় সামিউলের। মহিলার নাম মামনি খাতুন বিবি। বিয়ে হওয়ার পর প্রথম বেশ কিছুদিন তাদের সম্পর্ক ভালোই ছিল। স্বামীর সঙ্গে বৌদির পরকীয়ার কথা জানতে পারাতেই সম্পর্ক খারাপ হতে থাকে।
মৃতার পরিবারের অভিযোগ সামিউল যে পরকীয়ায় যুক্ত সামিউলের মা তা জানতেন, তাতে তিনি মদত দিতেন। এমনও অভিযোগ উঠছে, মামনি খাতুনকে তার স্বামীর মারধর করতেন ও মানসিক অত্যাচারও করতেন। মামনি খাতুনের মৃত্যুর ঘটনা মেনে নিতে পারছেন না মামনির পরিবার। প্রশাসনের তরফে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয় এবং ঘটনার তদন্ত শুরু করা হয়।
মৃত মহিলা মামনির আত্মীয় আলসেরা খাতুন জানিয়েছেন মৃতার স্বামীর সাথে বড়ো বৌদির সম্পর্ক ছিলো। স্ত্রী জানতে পারতেই শ্বশুরবাড়ির লোকেদের সে খুন হয়েছে অন্তত এমনটাই অভিযোগ করছেন আলসেরা খাতুন। এই ঘটনার জ্বেরে ডোমকল থানার পুলিশ আটক করেছে মৃতার শ্বাশুরি ও মৃতার জা কে আটক করে পুলিশ। তাদেরকে নানা ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত সুপার মাজিদ ইকবাল জানিয়েছেন যে তদন্ত ইতিমধ্যেই শুরু করা গিয়েছে এবং মৃতার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।