ad
ad

Breaking News

Winter Weather in Bengal

Winter Weather in Bengal: পারদ-পতনের পর সপ্তাহান্তে ফের বাড়বে তাপমাত্রা, কী বলছে হাওয়া অফিস?

সপ্তাহান্তে ফের সামান্য তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ, চলতি সপ্তাহে তাপমাত্রার এই ঊর্ধ্ব-নিচ গতি বজায় থাকবে

Winter Weather in Bengal Temperature Fluctuation

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: শীতকাল দোরগোড়ায় এসেও বঙ্গে এখনও হাড় কাঁপানো ঠান্ডা উধাও। তাপমাত্রার এই ‘ওঠা-নামা’র খেলা আপাতত চলতেই থাকবে। ডিসেম্বরের শুরুতেই যে তীব্র শীতের প্রত্যাশা ছিল, তা পূরণ হচ্ছে না। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই চিত্র আর বেশি দিন থাকবে না। আগামী ৪৮ ঘণ্টা তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন না হলেও, এরপরেই ফিরতে পারে শীতের দাপট। আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তবে এরপরেই সপ্তাহান্তে ফের সামান্য তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ, চলতি সপ্তাহে তাপমাত্রার এই ঊর্ধ্ব-নিচ গতি বজায় থাকবে (Winter Weather in Bengal)।

আরও পড়ুনঃ Daily Horoscope: আজ বিরল পঞ্চ মহাপুরুষ রাজযোগে কোন ৫ রাশির ভাগ্য ফিরছে?

এদিকে, শীতের আমেজ কিছুটা থমকে থাকলেও, ভোগাচ্ছে ঘন কুয়াশা। আগামী কয়েক দিনে কুয়াশার প্রভাব আরও বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার প্রভাব দেখা যাবে, বিশেষ করে খুব সকালে ও রাতের দিকে দৃশ্যমানতা কমে যেতে পারে। উপকূলের জেলাগুলিতে কুয়াশার আধিক্য বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বর্তমানে হরিয়ানার উপর থাকা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই তাপমাত্রার এই বৃদ্ধি। তবে এই প্রভাব শীঘ্রই কাটবে। সামগ্রিকভাবে আগামী এক সপ্তাহ রাজ্যের আকাশ শুষ্ক থাকবে; বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে (Winter Weather in Bengal)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, শুষ্ক আবহাওয়ায় শীতের আমেজ ধীরে ধীরে বাড়ছে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় কুয়াশার প্রভাব তুলনামূলকভাবে বেশি থাকবে। পাহাড়ি অঞ্চলে, বিশেষত দার্জিলিং এবং কালিম্পংয়ে, তাপমাত্রা ইতিমধ্যেই ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে এসেছে। যদিও আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না, তবে এর পর থেকে সেখানে পারদ আরও নামতে পারে (Winter Weather in Bengal)।