চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: নভেম্বরের শেষ সপ্তাহে রাজ্যের বিভিন্ন জেলায় শীতের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার জানিয়েছে, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তাপমাত্রা আরও কমতে পারে (Winter Forecast)।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সেনিয়ার ফের শক্তি সঞ্চয় করতে শুরু করেছে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তীব্র ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। পাশাপাশি শ্রীলঙ্কা উপকূলের কাছে আরেকটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই দুই নিম্নচাপের জেরে কী ধরনের প্রভাব পড়তে চলেছে সে দিকে নজর রাখছে আবহাওয়া দফতর।
জানা গিয়েছে, বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সক্রিয় রয়েছে, যেগুলির মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর জেরে রাজ্যের বহু জায়গায় মেঘলা আকাশ দেখা দিতে পারে। কোথাও কোথাও সকালবেলা কুয়াশাও বাড়তে পারে (Winter Forecast)।
আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে। কলকাতায় পারদ নেমেছে ১৬ ডিগ্রির ঘরে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও নামবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার ও শুষ্ক থাকবে। দার্জিলিংয়ে ন্যূনতম তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। কিছু জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।
শহর কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম। সকালে হালকা কুয়াশার পর আকাশ পরিষ্কার থাকবে। আগামী কয়েক দিনে ন্যূনতম তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে (Winter Forecast)।