ad
ad

Breaking News

West Bengal Police Transfer

West Bengal Police Transfer: নির্বাচনের আগে ফের প্রশাসনিক রদবদল

মঙ্গলবার রাজ্য পুলিশের আইজি (সদর)-এর দফতর থেকে প্রকাশিত তালিকা ঘিরে প্রশাসনিক মহলের পাশাপাশি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।

West Bengal Police Transfer Before Elections

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বিধানসভা ভোটের আগে রাজ্য পুলিশে ফের বড়সড় রদবদল হল। এই দফায় মোট ১৯ জন পুলিশ ইনস্পেক্টরকে বদলি করা হয়েছে। মঙ্গলবার রাজ্য পুলিশের আইজি (সদর)-এর দফতর থেকে প্রকাশিত তালিকা ঘিরে প্রশাসনিক মহলের পাশাপাশি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।বদলি হওয়া ১৯ জনের মধ্যে ১০ জনের পোস্টিং সরাসরি পূর্ব মেদিনীপুর জেলার সঙ্গে যুক্ত, যে জেলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। তালিকা অনুযায়ী, এই ১০ জনের মধ্যে চার জনকে ডায়মন্ড হারবার পুলিশ জেলা থেকে পূর্ব মেদিনীপুরে পাঠানো হয়েছে।

ডায়মন্ড হারবার পুলিশ জেলা থেকে পূর্ব মেদিনীপুরে যাঁদের বদলি করা হয়েছে, তাঁরা হলেন,রাহুল দেবনাথ (পাঁশকুড়া থানা),সন্দীপকুমার পাল (কাঁথি থানা),সুমন বোগি (তমলুক থানা) এবং শুভময় সাহা মণ্ডল (হলদিয়া থানা)।এর আগেই মিতুন দে-কে ডায়মন্ড হারবার থেকে পূর্ব মেদিনীপুরে অতিরিক্ত এসপি হিসেবে পাঠানো হয়েছিল। বর্তমানে তিনিই ওই জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় কোনও স্থায়ী এসপি নিয়োগ করা হয়নি।