ad
ad

Breaking News

West Bengal

আবহাওয়া থেক রাজনীতি, এখনজরে সারাদিন

অন্যদিকে, আইপ্যাক দফতরে তল্লাশি নিয়ে আইনি লড়াই এবং খেলার মাঠে ডব্লিউপিএল-এর মহাযুদ্ধ; সব মিলিয়ে আজ দিনভর নজর থাকবে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে।

West Bengal: Politics in Bankura & Purulia, Weather

চিত্র: AI

Bangla Jago Desk: আজ শনিবার, ১০ জানুয়ারি ২০২৬। ছুটির দিনেও ঠাসা কর্মসূচি রাজ্যজুড়ে। বাঁকুড়ায় অভিষেকের জনসভা থেকে শুরু করে পুরুলিয়ায় শুভেন্দু অধিকারীর পাল্টাসভা রাজনৈতিক পারদ আজ তুঙ্গে। অন্যদিকে, আইপ্যাক দফতরে তল্লাশি নিয়ে আইনি লড়াই এবং খেলার মাঠে ডব্লিউপিএল-এর মহাযুদ্ধ; সব মিলিয়ে আজ দিনভর নজর থাকবে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে।

১. বাঁকুড়ায় অভিষেকের সভা: নজরে শালতোড়া

তৃণমূলের ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচির অংশ হিসেবে আজ বাঁকুড়ার শালতোড়ায় জনসভা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া আসনটি তৃণমূল দখল করলেও শালতোড়া বিধানসভা কেন্দ্রটি এখনো বিজেপির হাতে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই গড় পুনরুদ্ধারে কর্মীদের কী রণকৌশল বাতলে দেন অভিষেক, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

২. পুরুলিয়ায় শুভেন্দু অধিকারীর ‘পরিবর্তন সংকল্প সভা’

বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করছেন, প্রতিবেশী জেলা পুরুলিয়ায় শক্তি প্রদর্শন করবে বিজেপি। আজ বিকেল তিনটেয় পুরুলিয়া সাংগঠনিক জেলার ডাকে মৌতড় ফুটবল ময়দানে আয়োজিত হয়েছে ‘পরিবর্তন সংকল্প সভা’। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

৩. আইপ্যাক দফতরে তল্লাশি ও আইনি লড়াই

সল্টলেকের আইপ্যাক দপ্তর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তল্লাশির নামে তাঁর দলের রাজনৈতিক কৌশল হাতিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় ইডি ও পুলিশ- উভয় পক্ষই আদালতের দ্বারস্থ হয়েছে। এমনকি ঘটনার সিবিআই তদন্তও চেয়েছে ইডি। হাইকোর্টে বিশৃঙ্খলার কারণে মামলার শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকলেও, আজ এই সংক্রান্ত নতুন কোনও পদক্ষেপ বা বয়ান আসে কি না, সেদিকে নজর থাকবে।

৪. ইরান ও ভেনেজুয়েলার উত্তাল পরিস্থিতি

আন্তর্জাতিক ক্ষেত্রে নজর থাকবে ইরানের দিকে। মূল্যবৃদ্ধি ও সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সেখানে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে, ভেনেজ়ুয়েলার খনিজ তেল ভাণ্ডার এবং সে দেশের রাজনৈতিক ডামাডোলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে বিশ্ব রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে।

৫. আবহাওয়ার পূর্বাভাস: কুয়াশার সতর্কতা

কলকাতায় হাড়কাঁপানো ঠান্ডা কিছুটা কমলেও জেলাগুলোতে শীতের দাপট অব্যাহত। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা না কমলেও রাজ্যজুড়ে কুয়াশার দাপট থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের চার জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে, যা যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে।

৬. মহিলা প্রিমিয়ার লিগ: দুই অজ়ি তারকার দ্বৈরথ ও হরমনপ্রীতের লড়াই

আজ ডব্লিউপিএল-এ (WPL) জোড়া ম্যাচ। দুপুর সাড়ে তিনটেয় মুখোমুখি হবে মেগ ল্যানিংয়ের ইউপি ওয়ারিয়র্স ও অ্যাশলে গার্ডনারের গুজরাত জায়ান্টস। অন্যদিকে, সন্ধ্যা সাড়ে সাতটায় জেমাইমা রদ্রিগেজের দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স। দুই ভারতীয় তারকার এই লড়াই ক্রিকেটপ্রেমীদের কাছে আজকের অন্যতম বড় আকর্ষণ।