চিত্রঃ সংগৃহীত
জয় চক্রবর্তী: এস আই আর -এর কাজ সরে জমিনে দেখতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সফরে বেরোবেন সিইও মনোজ কুমার আগরওয়াল। ফেব্রুয়ারি মাসের সপ্তাহ থেকেই তার জেলা সফল শুরু হওয়ার কথা। এর মধ্যেই স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। আগামী ১৬ তারিখ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা পরিদর্শন করবেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। নির্বাচন কমিশন সূত্রে খবর, এর পরেই জেলা সফরে বেরোবেন সিইও। সম্ভবত পুরুলিয়া দিয়ে সেই সফল শুরু হচ্ছে। অনেক বিদেশী রয়েছেন যারা ভারতে নাগরিকত্ব গ্রহণ করেছেন। বিশেষ করে ধর্মীয় সংস্থা ইসকনের সঙ্গে জড়িত রয়েছেন এমন বেশ কিছু মানুষ।
তাদের আগামী সময় আর কোন কোন নথি প্রয়োজনীয়তা হবে তার সমস্ত ধরনের সাহায্যের হাত বাড়াবে নির্বাচন কমিশন। এই ধরনের বিষয় নিয়ে একটা ক্যাম্প করা হবে বলেও নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। ফ্রি ক্যাম্পে সিইও মনোজ কুমার আগরওয়াল নিচে থাকবেন বলে কমিশনকে খাব। ইতিমধ্যেই ২ হাজার মাইক্রো অবজারভারদের নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে নতুন করে। আগামী ১৫ তারিখ তাদের প্রশিক্ষণের ক্যাম্প করা হবে। পাশাপাশি আরো ১৬০০ এর মতো ইআরও নিয়োগের সিদ্ধান্ত হয়েছে নির্বাচন কমিশন থেকে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই সিইও মনোজ কুমার আগরওয়াল জেলা সফরে বেরোবেন বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর।