ad
ad

Breaking News

Weather Update

Weather Update: শীতের অপেক্ষায় ইতি! ডিসেম্বরের গোড়া পর্যন্ত কলকাতায় থাকবে হালকা ঠান্ডা

আগামী কয়েক দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রা সামান্য কমলেও তা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।

Weather Update No Cold Wave Expected in Bengal

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: অবশেষে শীতের অপেক্ষায় ইতি! ডিসেম্বরের গোড়া পর্যন্তও হাড় কাঁপানো ঠান্ডা পড়ার কোনো সম্ভাবনা দেখছে না আলিপুর আবহাওয়া দফতর। নভেম্বরের শেষ লগ্নে এসেও দক্ষিণবঙ্গ থেকে উধাও হয়েছে শীতের আমেজ, যার প্রধান কারণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে সক্রিয় নিম্নচাপ এলাকা। এই নিম্নচাপের জেরে শীতের আগমন আপাতত থমকে গিয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রা সামান্য কমলেও তা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। এর ফলে শীতপ্রেমীরা যে হতাশ, তা বলাই বাহুল্য। পশ্চিমের জেলাগুলিতে অবশ্য গত দু’দিনে পারদ কিছুটা নেমেছে। সেখানে তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে (Weather Update)।

আরও পড়ুনঃ Today Horoscope: চাপ বাড়ছে! পারিবারিক দায়িত্বে নাজেহাল কোন রাশির জাতকরা?

যদিও দক্ষিণবঙ্গে আপাতত ঘন কুয়াশার কোনো সতর্কতা জারি করা হয়নি, তবে সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে। অন্যদিকে, নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রবিবার দার্জিলিঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। তবে সেখানে ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সেখানেও উল্লেখযোগ্যভাবে কমার কোনো পূর্বাভাস নেই (Weather Update)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়েছে, নভেম্বর মাসে তাপমাত্রার উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকি, ডিসেম্বরের শুরুতেও হাড় কাঁপানো ঠান্ডার কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের প্রকৃত শীতের দেখা পেতে পেতে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পার হয়ে যাবে (Weather Update)।