ad
ad

Breaking News

Weather Alert

Weather Alert: মহাপঞ্চমীর সন্ধ্যায় দুর্যোগের চোখরাঙানি! নিম্নচাপের থাবায় দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা

শনিবার সেটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপের রূপ নেবে এবং ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে ভূখণ্ডে প্রবেশ করবে।

Weather Alert: Rain May Disrupt Durga Puja Festivities

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: উৎসবের মরসুমে যেন ভিলেন হয়ে হাজির হয়েছে নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার দিনগুলি বৃষ্টিতে ভাসতে চলেছে। চতুর্থী থেকেই আকাশের মুখ ভার। দুপুর থেকে বৃষ্টি শুরু হলেও, তাতে দমে যাননি উৎসবপ্রেমীরা। বরং ছাতা আর রেনকোটের ভরসায় পথে নেমেছেন হাজারো মানুষ। বেহালা, দক্ষিণ এবং উত্তর কলকাতা—সর্বত্রই মণ্ডপে মণ্ডপে ভিড় বাড়ছে, যা প্রমাণ করে যে দুর্যোগেও উত্সাহীরা হার মানতে রাজি নন। আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিন অনুযায়ী, ২ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে (Weather Alert)।

আরও পড়ুনঃ ফাইনালের মতো লাগছিল, শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারিয়ে দাবি সূর্যের

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার সেটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপের রূপ নেবে এবং ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে ভূখণ্ডে প্রবেশ করবে। আবহাওয়াবিদদের মতে, এই নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই অষ্টমীতে আরও একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে, যা পুজোর শেষ লগ্নেও ভোগান্তি বাড়াতে পারে। পুজোর দিনগুলিতে জেলাভিত্তিক বৃষ্টির পূর্বাভাস নিম্নরূপ। শনিবার  দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Alert)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

দক্ষিণের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইবে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার (ষষ্ঠী) কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিঙেও বৃষ্টির পূর্বাভাস আছে (Weather Alert)।