ad
ad

Breaking News

স্কুলে মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশেষ প্রয়োজন ছাড়া ছাত্রছাত্রীদের স্কুলে মোবাইল না আনার পরামর্শ দেওয়া হয়েছে।

wbchse-restricts-mobile-phone-use-schools-west-bengal-guidelines

চিত্রঃ সংগৃহীত

AK Bangla 24×7 Digital: পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে থাকা স্কুল পড়ুয়াদের জন্য এবার স্কুলে হবে মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি। পড়ুয়ারা যাতে স্কুলের মধ্যে ক্লাস চলাকালীন মোবাইল ফোন ব্যবহার না করে তার জন্য কড়াকড়ি আরোপ করতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশেষ প্রয়োজন ছাড়া ছাত্রছাত্রীদের স্কুলে মোবাইল না আনার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি কারণে মোবাইল আনলেও তা রাখতে হবে সাইলেন্ট মোডে অথবা সুইচড অফ করে। জরুরি কারণ কী সেটা ঠিক করবে স্কুল কর্তৃপক্ষই। কোনও সেমিনার বা এই সংক্রান্ত কোনও বিষয় ছাড়া আর কোনও ক্ষেত্রেই আনা যাবে না মোবাইল।

অভিভাবকদেরও মোবাইল নিয়ে সচেতনতার বার্তা দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পড়ুয়ারা যাতে অকারণে মোবাইল নিয়ে স্কুলে না আসে তা দেখতে হবে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদেরও। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশ যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।