চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত ও একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা। এর সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর জেরে দক্ষিণবঙ্গে ফের শুরু হয়েছে বর্ষার দাপট (WB Rain Alert)।
আরও পড়ুনঃ Today Horoscope: শুভ সংবাদ নাকি বিপদের আভাস? আজকের রাশিফলে মিলছে টুইস্ট!
আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার অর্থাৎ উল্টো রথের দিন দক্ষিণবঙ্গের ৮টি জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে কিছু অংশে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও, বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বাকি জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও হ্রাস পাবে। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে মূলত আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া প্রভাব ফেলবে (WB Rain Alert)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা ভিন্ন। শনিবার ও রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গে আবার নতুন করে ভারী বৃষ্টির দেখা মিলতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদা জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে (WB Rain Alert)।