ad
ad

Breaking News

Annapurna Bhandar

পোর্টালে নাম তুললেই মিলবে না ৩০০০ টাকা! অন্নপূর্ণা যোজনায় মহিলাদের জন্য ৪ কড়া শর্ত নবান্নের

এবার সরাসরি একাউন্টে ৩০০০ টাকা! চালু হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের অফিশিয়াল পোর্টাল। কিন্তু কারা এই প্রকল্পের টাকা পাবেন না? নবান্নের নতুন নির্দেশিকা দেখে নিন।

Annapurna Bhandar Yojana portal launch West Bengal

চিত্র- এআই নির্মিত

Bangla Jago Desk: বাংলার নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং তাঁদের সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে ১ জুন থেকেই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি (DBT)-র মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার। এই লক্ষে মঙ্গলবার থেকেই চালু করে দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের নিজস্ব ডিজিটাল পোর্টাল। কিন্তু এই পোর্টাল খোলার সাথে সাথেই নাম নথিভুক্ত করার জন্য হুড়োহুড়ি পড়ে যাওয়ায় বেশ কিছু জায়গায় সার্ভার ডাউন ও যান্ত্রিক গোলযোগের মুখে পড়ছেন সাধারণ মানুষ।

কারা পাবেন না এই টাকা?

মঙ্গলবার নারী ও শিশুকল্যাণ দফতরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এই প্রকল্প মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের জন্য। তাই পরিবারের কেউ যদি রাজ্য বা কেন্দ্রীয় সরকারি চাকরি করেন, তবে সেই ঘরের মহিলারা এই সুবিধা পাবেন না। একই সঙ্গে যে সমস্ত পরিবার আয়কর বা ইনকাম ট্যাক্স (Income Tax) প্রদান করেন, তাঁরাও এই ৩০০০ টাকার আওতার বাইরে থাকবেন। এই যোজনার সুবিধা পেতে গেলে উপভোক্তার বয়স অবশ্যই ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

সিএএ ও ট্রাইবুনালের আবেদনকারীদেরও বিশেষ সুবিধা

নবান্ন আগেই জানিয়েছিল, নতুন এসআইআর (SIR) তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা তো বটেই, তার পাশাপাশি যে সমস্ত মানুষ সিএএ (CAA) এবং ট্রাইবুনালে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন বা বিচারাধীন রয়েছেন, সেই পরিবারের মহিলারাও সমানভাবে এই অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন।

বিডিও-এসডিও স্তরে কড়া স্ক্রিনিং

পোর্টালে নতুন করে আবেদন করার পর সরকারি আধিকারিকরা সমস্ত তথ্য খুঁটিয়ে খতিয়ে দেখবেন। গ্রামীণ ও শহরতলির ক্ষেত্রে আবেদনপত্রগুলি কঠোর যাচাইকরণের পর বিডিও (BDO) এবং এসডিও (SDO)-রা চূড়ান্ত অনুমোদনের জন্য জেলাশাসকের (DM) কাছে পাঠাবেন। অন্যদিকে কলকাতা পুরসভা এলাকার ক্ষেত্রে কেএমসি-র বিশেষ আধিকারিকরা এই স্ক্রিনিংয়ের দায়িত্ব সামলাবেন। সমস্ত স্তরে সবুজ সংকেত মেলার পরেই উপভোক্তার নাম ফাইনাল পোর্টালে উঠবে এবং জুনের ১ তারিখ থেকে সরাসরি টাকা ঢুকবে অ্যাকাউন্টে।