ad
ad

Breaking News

Belgachia

বেলগাছিয়ায় জলকষ্ট অব্যাহত, বন্ধ বিদ্যুৎ পরিষেবা, পরিদর্শনে মন্ত্রী অরূপ রায়

বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। নিরাপত্তার স্বার্থে ওই অঞ্চলের বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

Water crisis continues in Belgachia, power outages, Minister Arup Roy inspects

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় মানুষের দুর্ভোগ অব্যাহত রয়েছে। গতকালের তুলনায় আজ সকালেও একাধিক নতুন ফাটল দেখা গেছে। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। নিরাপত্তার স্বার্থে ওই অঞ্চলের বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় প্রশাসনের উদ্যোগে প্রায় ৩০টি পরিবারকে সরিয়ে নিয়ে পার্শ্ববর্তী একটি স্কুল ও ক্লাবে রাখা হয়েছে, এবং সেখানে তাদের থাকারও ব্যবস্থা করা হয়েছে।

শনিবার সকাল থেকেই শিবপুর ও মধ্য হাওড়া বিধানসভা এলাকায় পানীয় জল সরবরাহ স্বাভাবিক হয়ে গেছে। তবে উত্তর হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে এখনো পানীয় জল সংকট রয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় পুরসভা, কেএমডিএ এবং কলকাতা কর্পোরেশন যৌথ উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে।

বিকল্প হিসেবে বেনারস রোড দিয়ে নতুন পানীয় জলের লাইন সংযুক্ত করার কাজ চলছে, তবে এটি চালু হতে অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে কলকাতা, হুগলি ও পুরসভার নিজস্ব পানীয় জলের গাড়ি উত্তর হাওড়ার বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

ভাগাড়ের হরিজন বস্তি এলাকায় আজও নতুন ফাটল দেখা দিয়েছে। বিদ্যুতের খুঁটিগুলো হেলে পড়েছে, তার ঝুলে থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।

পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার সকালে মন্ত্রী অরূপ রায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। প্রশাসন সূত্রে জানা গেছে, যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য ক্ষতিপূরণ বা পুনর্বাসনের ব্যবস্থা করা যায় কিনা, সে বিষয়ে চিন্তাভাবনা চলছে। সরকারি পদক্ষেপ ও প্রশাসনের দ্রুত উদ্যোগে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।