চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হতেই সর্বস্তরের সংগঠনকে সক্রিয় হতে নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে (Voter Revision) তিনি স্পষ্ট বার্তা দেন, এসআইআর পর্বে মাটি কামড়ে পড়ে থাকতে হবে।
আরও পড়ুনঃ Finance Updates: বাড়ছে ক্রেডিট কার্ড খরচ! শিক্ষা ফি ও ডিজিটাল ওয়ালেট লোডে ১% অতিরিক্ত চার্জ SBI-এর
এই বৈঠকে উপস্থিত তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদ, বিধায়ক ও মন্ত্রীরা। এছাড়া পঞ্চায়েত সদস্যদের থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। অভিষেকের নির্দেশ, এসআইআর চলাকালীন রাজ্যের প্রতিটি বুথে বুথ লেভেল অফিসারদের সঙ্গে ছায়াসঙ্গীর মতো কাজ করবেন বুথ লেভেল এজেন্টরা। এছাড়া প্রতিটি বুথে গড়ে তোলা হবে দলীয় হেল্প ডেস্ক, যাতে সাধারণ মানুষ ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত যাবতীয় তথ্য ও সহায়তা পান। (Voter Revision)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/
তৃণমূল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে বলেন, “ভোটার তালিকা সংশোধনের সময় মানুষের পাশে থেকে কাজ করতে হবে। কেউ যাতে অকারণে বাদ না পড়েন, সেটি নিশ্চিত করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে সমন্বয় বজায় রেখে এই কাজ চালাতে হবে।” তিনি আরও নির্দেশ দেন, ব্লক, অঞ্চল ও বুথ পর্যায়ে দলের নেতৃত্ব যেন প্রতিদিন মাঠে থাকেন, এবং ভোটার তালিকার যাবতীয় আপডেট দলীয়ভাবে সংগ্রহ করে কেন্দ্রের কাছে পৌঁছে দেন। এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিশেষ মনিটরিং টিম তৈরি করা হয়েছে। প্রতিটি জেলার দায়িত্বে থাকবেন একজন করে পর্যবেক্ষক, যিনি দৈনিক রিপোর্ট দেবেন নেতৃত্বের কাছে। (Voter Revision)