চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: ভোটার তালিকা হালনাগাদ ও সংশোধনের কাজে গাফিলতির অভিযোগে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। উচ্চপর্যায়ের বৈঠকে জেলার জেলাশাসককে উদ্দেশ্য করে মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট ভাষায় বলেন, “সব থেকে খারাপ কাজ আপনার জেলাতেই হচ্ছে।”কমিশন সূত্রে খবর, সাম্প্রতিক পর্যালোচনায় ভোটার তালিকায় একাধিক ত্রুটি ধরা পড়েছে।
অভিযোগ, নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ না করা, যাচাই-বাছাইয়ে শৈথিল্য এবং তথ্য হালনাগাদে বিলম্ব—এই সব মিলিয়ে পরিস্থিতি নিয়ে অসন্তোষ বাড়ছে।বৈঠকে উপস্থিত রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক জানান, এই ধরনের ভুল বরদাস্ত করা হবে না। প্রয়োজন হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।এ প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, “আপনারা সুপারিশ করুন, আমরা পদক্ষেপ করব। কোনও ভুল ধরা পড়লে ইআরও , এইইআরও এবং জেলাশাসকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে না।”নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক স্তরে শুদ্ধতা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়েছে কমিশন। কমিশনের কড়া বার্তার পর জেলা প্রশাসনের তরফে দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হবে বলেই প্রশাসনিক মহলের অনুমান।