ad
ad

Breaking News

Birbhum

তালিকায় বাদ একাধিক ভোটারের নাম, উদ্বেগে নলহাটির রুদ্রনগরবাসী

এই তালিকায় রয়েছেন ভারতীয় নৌবাহিনীর জওয়ান অর্জুন ভূঁইমালি এবং রেলের পেনশনার আরতি রাজবংশীর মতো ব্যক্তিরাও।

voter-list-birbhum-names-deleted-controversy

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: চূড়ান্ত তালিকা  ঘিরে বীরভূম জেলায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। জেলার নলহাটির রুদ্রনগর গ্রামে একাধিক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নলহাটির রুদ্রনগর গ্রামের বিজেপি বুথ সভাপতি উৎপল রাজবংশীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। অভিযোগ, শুধু তাঁর নামই নয়, তাঁর পরিবারের সদস্যদের নামও তালিকা থেকে মুছে গিয়েছে। পাশাপাশি ওই বুথ এলাকার অন্তত ৩০ জন ভোটারের নাম তালিকা থেকে ডিলিট হয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়াও আরও প্রায় ৩৯ জন ভোটারের নাম ‘বিচারাধীন’ তালিকায় রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, বহু বছর ধরে ভোট দিয়ে আসা বৈধ নাগরিকদের নাম হঠাৎ করে ভোটার তালিকা থেকে বাদ পড়ায় তারা চরম সমস্যার মুখে পড়েছেন। ইতিমধ্যেই অনেকেই নিজেদের নাম পুনরায় তালিকাভুক্ত করার দাবিতে প্রশাসনের বিভিন্ন দফতরে ঘুরছেন এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিচ্ছেন। এই তালিকায় রয়েছেন ভারতীয় নৌবাহিনীর জওয়ান অর্জুন ভূঁইমালি এবং রেলের পেনশনার আরতি রাজবংশীর মতো ব্যক্তিরাও।

তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে নিয়মিত ভোট দিয়ে এলেও হঠাৎ করে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় তারা হতবাক।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই ভোটার তালিকা সংশোধনের কাজ করা হয়েছে এবং এর সঙ্গে রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই। এদিকে নাম বাদ পড়া ভোটারদের মধ্যে ক্ষোভ বাড়ছে। দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।