চিত্র- AI
জয় চক্রবর্তীঃ নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় রাজ্যজুড়ে ব্যাপক নাম বাদ পড়াকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। নির্বাচন কমিশনের সূত্রে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, সারা রাজ্যে প্রায় ৯০ লক্ষ ভোটারকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪৬ লক্ষেরও বেশি ভোটার সংখ্যালঘু অধ্যুষিত সাতটি জেলা থেকেই বাদ পড়েছেন। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর ছাড়াও বীরভূম, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,এই জেলাগুলিতেই মূলত কাটছাঁটের প্রভাব বেশি পড়েছে বলে জানা গিয়েছে। কমিশন সূত্রে খবর, বিচারাধীন যাচাইয়ের পর বাদ পড়া ২৭,১৬,৩৯৩ ভোটারের মধ্যে ১৭,১০,৭৬৪ জনই এই সাত জেলা থেকে। এর আগে ২৮ ফেব্রুয়ারি খসড়া তালিকা প্রকাশের সময় দেখা গিয়েছিল, বিচারাধীন প্রায় ৬০ লক্ষ ভোটারের এক-তৃতীয়াংশই ছিলেন মুর্শিদাবাদ ও মালদা জেলার বাসিন্দা। মালদায় সেই সংখ্যা ছিল ৮,২৮,০৮০ এবং মুর্শিদাবাদে ১১,২১,২০৫।
জেলা ভিত্তিক হিসেবেও বড়সড় পরিবর্তন চোখে পড়ছে। মুর্শিদাবাদে এস আই আর -এর আগে মোট ভোটার সংখ্যা ছিল ৫৭,৬৪,০৮৫। প্রথম দফায় অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত ও ডুপ্লিকেট হিসেবে ২,৯৩,৮২২ জনের নাম বাদ পড়ে। পরবর্তী যাচাইয়ে আরও ৪,৫৫,১৩৭ জনের নাম বাদ দেওয়া হয়েছে। বর্তমানে ওই জেলায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫০,০৭,৯৯৬।একই চিত্র মালদাতেও। সেখানে এস আই আর শুরুর আগে মোট ভোটার ছিলেন ৩১,৯৯,৫৩১।
যদিও বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করেছে। দলের বক্তব্য, এটি নির্বাচন কমিশনের প্রক্রিয়া এবং অবৈধ ভোটারদের বাদ দেওয়াই মূল উদ্দেশ্য।সব মিলিয়ে, ভোটার তালিকা সংশোধনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে এর প্রভাব আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে।