চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: মাধব দেবনাথ,নদিয়া: নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার কর্মরত মোটর ভিকেল দপ্তর কর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত বিশ্বকর্মা পুজো এবছর ৪০ বছরে পদার্পণ করেছে(Vishwakarma Puja)। পৌরসভার মোটরভিকেল কর্মী আয়োজিত এবারের পুজো মন্ডপের থিম নীলকন্ঠ। বিগত বছর থেকে আজ পর্যন্ত কৃষ্ণনগর পৌরসভার মোটর ভেকেল দপ্তর এর কর্মীরা প্রতিবছর সাথে এই বিশ্বকর্মা পুজো করে চলেছেন। ধর্মীয় রীতিনীতি মেনে পুজোর আয়োজন করেন তারা। এ বছরও একইভাবে বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছেন মোটর ভিকেল কর্মীরা। এ প্রসঙ্গে পৌরসভার মোটর ভেহিকেল ইনচার্জ সৌভিক বিশ্বাস জানান, প্রায় দুমাস ধরে এই দপ্তরের নিচু তলার কর্মীরা দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের বাড়িতে অবসর সময়ে অক্লান্ত পরিশ্রম করে মন্ডপের থিমের কারুকার্য তৈরি করেছেন।
আরও পড়ুনঃ Bangladesh Election: রমজানের আগেই বাংলাদেশে নির্বাচন: আইএমএফ প্রধানকে জানালেন মুহাম্মদ ইউনূস
পুজো করতে প্রায় এক লক্ষ টাকার বেশি খরচ হয়েছে। বিশেষ করে মোটরভিকেল দপ্তরের নিচু তলার কর্মীরা সেভাবে সম্মান পান না। অনেক সময় কর্ম ক্ষেত্রে তাদের কটু কথা শুনতে হয়(Vishwakarma Puja)। মূলত সেইসব কর্মীদের সম্মান জানাতেই এ বছর বিশ্বকর্মা পূজো মন্ডপের মধ্য দিয়ে নীলকন্ঠ থিম তারা তুলে ধরেছেন।
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/
বছরের এই দিনটিতে কৃষ্ণনগর পৌরসভায় কর্মরত মোটর ভিকেল দপ্তরের নিচু তলার কর্মীরা নিজেদের সহকর্মীদের সাথে সৌজন্যতা বিনিময়ের পাশাপাশি আনন্দ উৎসবে মেতে ওঠেন(Vishwakarma Puja)। তবে কৃষ্ণনগর পৌরসভার মোটর ভিকেল দপ্তর কর্মীদের এই ঐতিহ্যমন্ডিত বিশ্বকর্মা পুজো তাক লাগিয়েছে গোটা কৃষ্ণনগরবাসীকে।