ad
ad

Breaking News

Vidyasagar University

Vidyasagar University: আবহাওয়ার নিখুঁত তথ্য পেতে ইসরোর সাহায্য নিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

বায়ুমণ্ডলের ২৭.৮৩১ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ওঠে এই বেলুন।

vidyasagar university isro weather balloon launch

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে (Vidyasagar University) সৃষ্টি হলো আবহাওয়া বিজ্ঞান সংক্রান্ত গবেষণার এক নতুন ইতিহাস। আকাশে উড়লো উড়ল জিপিএস পরিচালিত রেডিয়োসন্ড (আবহাওয়া বিষয়ক যন্ত্র) লাগানো হিলিয়াম পূর্ণ বেলুন। ইসরোর সহযোগিতায় আকাশে যন্ত্র লাগানো বেলুন পাঠিয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বায়ুমণ্ডলের ২৭.৮৩১ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ওঠে এই বেলুন।

[আরও পড়ুনঃ Memari: মেমারিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি]

বিকেল ৩টে ৫৩ মিনিট ৩ সেকেন্ড পর্যন্ত বায়ুমণ্ডলের পরীক্ষামূলক গবেষণার সমস্ত তথ্য মিলেছে এই বেলুন থেকে। এর পর এটি ধীরে ধীরে নীচে নামতে শুরু করে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University) থেকে ৭৪.৮৬ কিলোমিটার রৈখিক দূরত্ব অতিক্রম করে বিকেল ঠিক ৩ টে বেজে ৫৩ মিনিট ৪০ সেকেন্ড নাগাদ ঝাড়খন্ডের পূর্ব সিংভূম জেলার গুরাবাঁধা বনাঞ্চলে নামে এই বেলুন। জানা গিয়েছে, ততক্ষণ পর্যন্ত প্রতিটি মুহূর্তের জিপিএস লোকেশন দিয়েছে রেডিয়োসন্ড লাগানো এই বেলুন।

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং ইসরো-র বিজ্ঞানীরা জানান, যে উদ্দেশে এই বিশেষ বেলুন বায়ুমণ্ডলে পাঠানো হয়েছিল, তা সফল হয়েছে। স্থানীয় বা আঞ্চলিক ভাবে বায়ুমণ্ডলের তাপমাত্রা, আর্দ্রতা, চাপ, বাতাসের গতিবেগ ও গতিবিধি সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পেতে এই বেলুন তৈরি করা হয়েছে বলে জানান পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের ডিরেক্টর, অধ্যাপক যতিশংকর বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বায়ুমণ্ডলের পরীক্ষামূলক গবেষণা তথা আবহাওয়া সংক্রান্ত সুস্পষ্ট ধারণা লাভ এবং উপগ্রহের তথ্য যাচাইয়ের উদ্দেশে এই বেলুন উৎক্ষেপণ করা হয়।