ad
ad

Breaking News

Uncle Love

Uncle Love: তিন বছরের প্রেম ও তারপর বিয়ে মামা-ভাগ্নির, বাধা পেয়ে আত্মহত্যার চেষ্টা!

কিন্তু মেয়েটির পরিবার এই বিয়ে মানতে নারাজ। এই ঘটনায় মেয়ের পরিবার আইনের আশ্রয় নেয় তাকে ছেলেটির কাছ থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য।

uncle love: Niece Marries Maternal Uncle, Couple Attempts Suicide

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: প্রেম মানে না জাত, বয়স, এমনকি সম্পর্কের সংজ্ঞাও। তাই তো সম্পর্কে মামাকে ভালোবেসে বিয়ে করেছিল ভাগ্নি। তিন বছরের সম্পর্ক শেষে বাড়ি থেকে পালিয়ে আসে মেয়ে(Uncle Love)। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকায় প্রেমিক-প্রেমিকা একসঙ্গে বিষ খেয়ে মৃত্যুর চেষ্টা করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা যায়, বহরমপুর থানা এলাকার সম্পর্কে ভাগ্নির সঙ্গে তার মামার প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় তিন মাস আগে বাড়ি থেকে পালিয়ে এসে সেই মামাকেই বিয়ে করে সে।

[আরও পড়ুনঃ Map Error: নীতি আয়োগের রিপোর্টে বাংলার ভুল মানচিত্র! সংস্থাকে চিঠি ক্ষুব্ধ মমতার]

কিন্তু মেয়েটির পরিবার এই বিয়ে মানতে নারাজ(Uncle Love)। এই ঘটনায় মেয়ের পরিবার আইনের আশ্রয় নেয় তাকে ছেলেটির কাছ থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মেয়ে হরিহরপাড়া থানা এলাকায় তার মামার সঙ্গেই সংসার করতে শুরু করে।

FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial

বুধবার সকালে তারা জানতে পারেন তাদেরকে আইনের সাহায্যে জোর করে নিয়ে যাওয়া হবে(Uncle Love)। এরপরই প্রেমিক-প্রেমিকা দুজনেই একসঙ্গে কীটনাশক খেয়ে মৃত্যুর চেষ্টা করে বলে জানা যায়। পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে হরিহরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে দু’জনই স্থিতিশীল রয়েছেন।