চিত্র: নিজস্ব
কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: মর্মান্তিক! কালীপুজোর দিন ঘটে গেল এক ভয়ংকর দুর্ঘটনা। মোটর বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে (Motorcycle accident) জঙ্গলের ভিতরে শাল গাছে। সোমবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলায়।
আরও পড়ুন: কালীপুজোর রাতে আতঙ্ক কোন্নগরে, গ্যাস অফিসের ছাদে ভয়াবহ আগুন!
পুলিশ সূত্রে জানা যায়, জয়পুর ব্লকের বেনাচাপড়া গ্রামের দুই যুবক শিবু সর্দার (২১) ও দেবাশীষ সর্দার (২৪) একটি বাইক দুর্ঘটনায় দুজনেরই মৃত্যু হয়। দুজনে সম্পর্কে মামাতো-পিসতুতো ভাই। জানা যায়, স্থানীয় ও এই দুই যুবক একটি মোটর বাইক করে জয়পুর ব্লকের কুচিয়াকোল বাজারে গিয়েছিল নিজেদের কাজে। কাজ সেরে বাড়ি ফেরার পথে কুচিয়াকোল সংলগ্ন এলাকায় এসে মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার পাশেই থাকা জঙ্গলের একটি শালগাছে। (Motorcycle accident)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
ঘটনাস্থলের ছিটকে পড়ে ওই দুই যুবক। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তারা। মোটর বাইকটি ড্রাইভ করছিল শিবু সরদার। স্বাভাবিকভাবেই, তার আঘাত অতি ভয়ংকর ছিল যে কারণেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দেবাশীষ সরদারকে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসারত অবস্থায় কয়েক ঘন্টার মধ্যে তারও মৃত্যু হয়। (Motorcycle accident)
সেই সময় গ্রামে চলছিল মনসা পুজো। অন্যদিকে দুর্ঘটনায় মৃত্যু ঘটে এই দুটি তরতাজা প্রাণের। স্বাভাবিকভাবেই অনুষ্ঠানরত গ্রামে শোকের ছায়া। প্রাথমিকভাবে অনুমান করা হয় এই দুই যুবকের কারও মাথায় কোনও হেলমেট ছিল না এবং মোটরবাইক ছিল অতি দ্রুত গতিতে। যে কারণে নিয়ন্ত্রণ হারিয়েই গাছে ধাক্কা লাগে। মঙ্গলবার দেহগুলির ময়নাতদন্ত করা হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। যার মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা যাবে। উৎসবের সময়ে এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। (Motorcycle accident)