গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: মর্মান্তিক! জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় সন্ত্রাস দমন অভিযানে শহিদ হলেন দুই জওয়ান (Bengal Martyrs)। দুজনেই বাংলার বাসিন্দা। একজন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপাড়া গ্রামের সেনা জওয়ান পলাশ ঘোষ, ভারতীয় সেনার এলিট প্যারা স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন তিনি। অপরজন বীরভূমের সুজয় ঘোষ। ইনি ল্যান্স নায়েক ছিলেন।
আরও পড়ুন: ‘পদ্মফুল ছেড়ে ঘাসফুলে’— পুরুলিয়ায় যোগদানের হিড়িক
এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়। এই দুঃখের মুহূর্তে দুই পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবিরোধী অভিযানে প্রতিকূল আবহাওয়া ও তুষারধসে আমাদের বাংলার দুই সাহসী প্যারা-কমান্ডোর শহিদ হওয়ার ঘটনায় আমি শোকাহত। বীরভূমের ল্যান্স নায়েক সুজয় ঘোষ এবং মুর্শিদাবাদের ল্যান্স হাবিলদার পলাশ ঘোষকে দেশরক্ষায় তাঁদের অসীম বীরত্ব, নিষ্ঠা এবং আত্মত্যাগের জন্য আমার স্যালুট জানাই। তাঁদের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে আমাদের সরকার দুই পরিবারকেই সম্ভাব্য সকল সহায়তা করবে।’ (Bengal Martyrs)
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় চরম প্রতিকূল আবহাওয়া ও তুষারধসে আমাদের বাংলার দুই সাহসী প্যারা-কমান্ডোর শহিদ হওয়ার ঘটনায় আমি শোকাহত।
বীরভূমের ল্যান্স নায়েক সুজয় ঘোষ এবং মুর্শিদাবাদের ল্যান্স হাবিলদার পলাশ ঘোষকে দেশরক্ষায় তাঁদের অসীম বীরত্ব, নিষ্ঠা…
— Mamata Banerjee (@MamataOfficial) October 11, 2025
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
সেনা সূত্রে জানা যায়, ৬ ও ৭ অক্টোবর কোকেরাংয়ের আহলান গাডোল এলাকায় জঙ্গি দমনের এক অভিযানে নিখোঁজ হন পলাশ ঘোষ ও ল্যান্স নায়েক সুজয় ঘোষ। বৃহস্পতিবার সুজয় ঘোষের দেহ উদ্ধার হয়, আর শুক্রবার উদ্ধার হয় পলাশ ঘোষের নিথর দেহ ও তাঁর বন্দুক। (Bengal Martyrs)
পরিবার সূত্রে জানা যায়, পলাশ ঘোষ দীর্ঘদিন ধরেই কাশ্মীরে কর্মরত ছিলেন। ৪৫ দিনের ছুটিতে এসেছিল বাড়িতে। দুর্গা পুজোর পঞ্চমীর দিনে বাড়ি থেকে বেরিয়ে যান কর্মস্থলে। ফুটফুটে দুই কন্যা সন্তান রয়েছে তার। বাড়ি থেকে বলে গিয়েছিল বিবাহ বার্ষিকীতে এসে আমরা ঘুরতে যাব। কিন্তু এভাবে একাই চলে যাবে কে জানতো। শুক্রবার তার শহিদ হওয়ার খবর পরিবারে কাছে পৌঁছায়। খবর পেয়ে তার স্ত্রী বুল্টি ঘোষ সংঘাহীন অবস্থায় রয়েছে, মা এর যেন কান্না থামছে না, বাবা শোকে পাথর হয়ে গিয়েছে।
শনিবার সন্ধ্যায় তাঁর মরদেহ নিজ গ্রামে পৌঁছাবে বলে জানা গেছে। খবর ছড়াতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবার-পরিজন, শোকের ছায়া নেমে এসেছে গোটা রুকুনপুর বলরামপাড়া গ্রামে। (Bengal Martyrs)