ad
ad

Breaking News

Baranagar

Baranagar: বরাহনগর উপনির্বাচনে ঘাসফুল ঝড়

শুটিংয়ের ফাঁকে সবসময়ই তাঁকে রাজনৈতিক কর্মসূচি-তে দেখা যেত। তাঁর এই পরিশ্রমের ফল হিসাবে আবারও তাঁকে বিধানসভা নির্বাচনে দাঁড় করান মমতা বন্দ্যোপাধ্যায়।

trinomool-storm-in-baranagar-election

ছবিঃ সংগৃহীত

Bangla Jago Desk:  বরাহনগর উপনির্বাচনে জয়ী হলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে বাঁকুড়া থেকে মমতায় বন্দ্যোপাধ্যায় তাঁকে দাঁড় করালেও ২০২১ সালের বিধানসভার ভোটে বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানার কাছে অল্প ব্যবধানে হারতে হয় সায়ন্তিকাকে। কিন্তু সেই হার তাঁকে থামাতে পারেনি। রাজনীতির ময়দান থেকে তিনি সরে যাননি, উল্টে তিনি মাটি কামড়ে পরে থাকে। বিধায়িকা না হওয়া সত্ত্বেও তাঁকে সব সময় বিভিন্ন জনসভা এবং প্রচারে অংশ নিতে দেখা গেছে। বাঁকুড়ার মানুষের সাথে পাশে ছিলেন সায়ন্তিকা।

[আরও পড়ুন: Heeramandi 2: চূড়ান্ত সাফল্যের পর আবারও ফিরছে ‘ হীরামন্ডি’, আতিশয্যে ছাড়িয়ে যাবে আগের সিজনকে]

শুটিংয়ের ফাঁকে সবসময়ই তাঁকে রাজনৈতিক কর্মসূচি-তে দেখা যেত। তাঁর এই পরিশ্রমের ফল হিসাবে আবারও তাঁকে বিধানসভা নির্বাচনে দাঁড় করান মমতা বন্দ্যোপাধ্যায়। বরাহনগর উপনির্বাচনে বিজেপি সজল ঘোষ এর বিপক্ষে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। সজল ঘোষকে ৮০০৮ ভোটে হারালেন সায়ন্তিকা। ভোটের গণনায় দেখা গেল বেশ হাড্ডাহাড্ডি লড়াই। তবে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে শেষ হাসি হাসলো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রথম পাঁচ রাউন্ডের গণনায় সজল ঘোষ এগিয়ে ছিল।

এরই মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তিকা বলেন, ”প্রথমে একটু পিছিয়ে থাকা ভালো। সবাই হতাশ হয়ে যেতে পারে, প্রথমে সবাই একটু আনন্দ পাক তারপর আমরাই সব নিয়ে চলে যাব”। অবশেষে ছয় নম্বর রাউন্ডের পরে সেই যে এগিয়ে যান সায়ন্তিকা, তারপর থেকে আর তাঁকে টপকানো তো দূর ছুঁইতেও পারেননি বিজেপির সজল ঘোষ।