ad
ad

Breaking News

Bhagwangola

Bhagwangola: ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী

লোকসভা নিবার্চনের ফল প্রকাশ হল। আর এই ফল প্রকাশে রাজ্যজুড়ে সবুজ ঝড়ের আংশিক আবহাওয়া বয়ে গেল

Trinamool candidate who won the Bhagbangola assembly by-election

সংগৃহীত

Bangla Jago Desk, সুদীপ রায় ,মুর্শিদাবাদ : লোকসভা নিবার্চনের ফল প্রকাশ হল। আর এই ফল প্রকাশে রাজ্যজুড়ে সবুজ ঝড়ের আংশিক আবহাওয়া বয়ে গেল । গত ফেব্রুয়ারি মাসে ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিশ আলী প্রয়াত হন। খালি হয় ভগবানগোলা বিধানসভা আসনটি। আর যার ফলে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের পাশাপাশি ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত ৭ই মে।

[ আরও পড়ুন : WB Lok Sabha Election 2024: ঘাটাল থেকে জয়ী তৃণমূল প্রার্থী দেব, পরাজিত হলেন বিজেপি প্রার্থী হিরন চ্যাটার্জি]

আর মঙ্গলবার সেই বিধানসভা উপনির্বাচনের ফলাফলের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াত হোসেন সরকার প্রায় ১৫ হাজার ৬৭০ ভোটে জয়ী হন। তার বিপক্ষে দাঁড়ায় কংগ্রেস প্রার্থী আঞ্জু বেগমকে। আর তিনি কংগ্রেস প্রার্থী আঞ্জু বেগমকে পরজতি করেন । উল্লেখ্য  বাংলায় সবুজ ঝড় অব্যাহত। ৩০টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। আর তাতেই বোঝা যাচ্ছে, বাংলা থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই। কিন্তু  লোকসভা নির্বাচনের মাঝে একটি বিধানসভা কেন্দ্রে জয়ের খবর এসেছে , আর তাতে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে।

তবে জয় লাভ করার পর ভগবানগোলায় তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস দেখা যায়। পাশাপাশি , এই জয়ী হওয়ার খবর জানার পর ভগবান গোলায় উচ্ছ্বাস দেখা যায় চরমে। পাশাপাশি কেন্দ্র থেকে বের হতেই কর্মী সমর্থকরা তার গলায় ফুলের মালা পরিয়ে তাকে সংবর্ধনা দেন। এছাড়াও রিয়াত হোসেন সরকার ভোট পান ১ লক্ষ ৭ হাজার ১৮ টি। ও অন্যদিকে নিকটবর্তী কংগ্রেস প্রার্থী আঞ্জু বেগম ভোট পান ৯১ হাজার ৪০৩ টি। মোট ১৭ রাউন্ড গণনার শেষে জয়ী হন তৃণমূল প্রার্থী।