ad
ad

Breaking News

Kalimpong

পর্যটক বোঝাই গাড়ির উপর ভেঙ্গে পড়ল গাছ, আহত ৪

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালিম্পং থানার পুলিশ।

Tree falls on tourist car, 4 injured

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: বাংলা-সিকিম সীমান্তের চিত্রে এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। পর্যটক বোঝাই একটি চারচাকা গাড়ির উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বিশাল গাছ। এই ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক সহ অন্তত চারজন পর্যটক।

জানা গিয়েছে, মঙ্গলবার সিকিমের পেলিং থেকে আটজন পর্যটক একটি গাড়িতে করে শিলিগুড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। চিত্রের কাছে পাহাড়ি পথে নামার সময় আচমকা তাদের গাড়ির উপর ভেঙে পড়ে বড়সড় একটি গাছ। গাছের ভারে গাড়িটি সম্পূর্ণ চাপা পড়ে যায়। সামনের সিটে থাকা চালক ও যাত্রী অল্পের জন্য প্রাণে বাঁচলেও, চালক-সহ অন্তত চারজন গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ চলন্ত অবস্থায় খুলে গেল দুটি বগি! দুর্ঘটনার কবলে হাওড়াগামী ফলকনুমা এক্সপ্রেস

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালিম্পং থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কালিম্পং হাসপাতালে। আহতদের চিকিৎসা চলছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে বনদপ্তরের কর্মীরাও দ্রুত পৌঁছান ঘটনাস্থলে। তাঁদের তৎপরতায় কাটা হয় ভেঙে পড়া গাছটি। রাস্তা পরিষ্কার হতেই ফের স্বাভাবিক হয় যান চলাচল।

এই বিপজ্জনক দুর্ঘটনার কী কারণ, তা খতিয়ে দেখছে প্রশাসন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে দুর্বল গাছটি উপড়ে পড়েছে। তবে গোটা বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে বনদপ্তর ও স্থানীয় প্রশাসন।