ad
ad

Breaking News

Cooch Behar

কোচবিহারের বামনহাট রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনা

ইঞ্জিনটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের পিছনের কামরায় সজোরে ধাক্কা মারে। এর ফলে ওই কামরার অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করেন।

Train accident at Bamanhat railway station in Cooch Behar

নিজস্ব চিত্র

Bangla Jago Desk: রাজ্যে ফের ট্রেন দুর্ঘটনা। মঙ্গলবার সকালে কোচবিহারের বামনহাট রেলস্টেশনে দুর্ঘটনাটি ঘটে। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন যাত্রীরা।

জানা গেছে, ১৫৪৬৮ শিলিগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেনটি বামনহাট রেলস্টেশনে এসে থামে। শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ট্রেনের ইঞ্জিনকে উল্টো দিকে ঘোরানোর প্রক্রিয়া চলছিল। সেই সময় কামরা থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন করা হয়। কিন্তু ইঞ্জিনটি যখন ফিরে এসে পুনরায় ট্রেনের সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করে, তখনই ঘটে বিপত্তি।

ইঞ্জিনটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের পিছনের কামরায় সজোরে ধাক্কা মারে। এর ফলে ওই কামরার অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করেন। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, ৫-৬ জন আহত যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে এখনও পর্যন্ত রেল কর্তৃপক্ষের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। স্থানীয়রা রেলের গাফিলতির অভিযোগ তুলেছেন এবং নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার দাবি করেছেন।