ad
ad

Breaking News

Auto Murder

পুজোর টাকা জোগাড়ে টোটো চালক খুন, জলে ডুবিয়ে নির্মম হত্যা

Bangla Jago Desk: পুজোর জামা কাপড় কেনার টাকা জোগাড় করতে হবে। দিশেহারা হয়ে এক টোটো চালককে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। টোটো গাড়ির (Auto Murder) ব্যাটারি বিক্রির ১০ হাজার টাকা অনলাইন মাধ্যমে নেয় অভিযুক্ত। মাত্র কয়েক হাজার টাকার জন্য ওই হাড় হিম করা ঘটনাটি ঘটে বহরমপুর থানার কুদবাপুকুর এলাকায়।  আরও পড়ুনঃ ভারতে খেলতে এসে […]

Auto Murder: Toto Driver Killed Over Battery Theft in Baharampur

চিত্র: প্রতীকী

Bangla Jago Desk: পুজোর জামা কাপড় কেনার টাকা জোগাড় করতে হবে। দিশেহারা হয়ে এক টোটো চালককে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। টোটো গাড়ির (Auto Murder) ব্যাটারি বিক্রির ১০ হাজার টাকা অনলাইন মাধ্যমে নেয় অভিযুক্ত। মাত্র কয়েক হাজার টাকার জন্য ওই হাড় হিম করা ঘটনাটি ঘটে বহরমপুর থানার কুদবাপুকুর এলাকায়। 

আরও পড়ুনঃ ভারতে খেলতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের চার খেলোয়াড়

পুলিশ সূত্রে জানা যায়, দৈলতাবাদের আলাইহিম শেখ (৩০) নামে ওই টোটো চালকের মৃতদেহ উদ্ধার হয়েছে কুদবা পুকুর এলাকার একটি জলাশয় থেকে।  গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সুজল হাজরা নামে সহ আরো তিন জনকে। উদ্ধার হয়েছে টোটোর ব্যাটারি, সহ গাড়িটি। এবিষয়ে ডিএসপি সুশান্ত রাজবংশী জানান, গত ২৭ শে সেপ্টেম্বর পঞ্চমীর দিন দৌলতাবাদের টোটো চালক আলাইহিম শেখ নিজের টোটো নিয়ে বহরমপুর এসেছিল। ওই রাত্রে চুয়াপুরের সুজল হাজরা বহরমপুরে এসে টোটো ভাড়া করে আলাইহিমের। মাঝ রাস্তায় শৌচালয়ে যাওয়ার অযুহাত দিয়ে টোটো দাঁড় করিয়ে মারধর করা হয় ওই টোটো চালককে। তাকে জলে ডুবিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। এরপর ওই টোটোর ব্যাটারি চুরি করে এক ভ্যান চালককে ডেকে অন্য একজনকে ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে। (Auto Murder)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

ওই ঘটনার পর মৃতের পরিবার দৌলতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নেমে দুদিন পর ওই টোটো চালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের পর পুলিশ জানতে পারে ওই টোটো চালককে খুন করা হয়েছে। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত সুজল হাজরা সহ ভ্যান চালক এবং চুরি করা ব্যাটারি কেনার অভিযোগে আরও দুই জনকে গ্রেফতার করে পুলিশ।  রবিবার ধৃতদের বহরমপুর আদালতে পাঠিয়ে ৫ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। (Auto Murder)