ad
ad

Breaking News

TMC

SIR-এ ভরসা তৃণমূল! সাহায্য চেয়ে ভোট রক্ষা শিবিরে মানুষের ভিড়

অন্যান্য জেলার সঙ্গে হুগলি জেলার বিভিন্ন এলাকা জুড়ে তৃণমূলের পক্ষ থেকে ভোটরক্ষা সহায়তা শিবির করা হয়েছে।

TMC Launches Statewide Voter Assistance Camps

চিত্র: সংগৃহীত

তরুণ মুখোপাধ্যায়, হুগলি: সারা বাংলা জুড়ে এসআইআর আবহে মানুষের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। উত্তর থেকে দক্ষিণ— সব জায়গায় চলছে শিবির।একটি বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, তা নিশ্চিতকরারজন্য দিন রাত এক করে কাজ করে চলেছেন তৃণমূলকর্মীরা। অন্যান্য জেলার সঙ্গে হুগলি জেলার বিভিন্ন এলাকা জুড়ে তৃণমূলের পক্ষ থেকে ভোটরক্ষা সহায়তা শিবির করা হয়েছে।

আরামবাগ, চুঁচুড়া চন্দননগর, চাপদানি, বৈদ্যবাটি, শ্রীরামপুর, রিষড়া, উত্তরপাড়ার প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ব্লকে তৃণমূলকর্মীরা হেল্প ডেস্ক খুলে ভোটারদের এসআইআর ফর্ম পূরণে সাহায্য করছেন।মঙ্গলবার তেমনই একটি ক্যাম্প দেখা গেল হুগলির শ্রীরামপুর মাহেশের কুড়ি নম্বর ওয়ার্ডে। এদিন সকাল থেকে প্রচুর মানুষ তৃণমূলের ভোটরক্ষা সহায়তা কেন্দ্রে এসে তাদের নাম ভোটার লিস্ট আছে কিনা তা পরীক্ষা করার সঙ্গে সঙ্গে কীভাবে তারা এসআইআর ফর্ম ফিলাপ করবেন তা পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিচ্ছেন এই ক্যাম্পের তৃণমূল কর্মীদের কাছে (TMC)।

এ ব্যাপারে বলতে গিয়ে শ্রীরামপুর টাউন তৃণমূল কংগ্রেসের নেতা দেবাশিস ভট্টাচার্য জানালেন, আমাদের রাজ্যে এসআইআর শুরু হতেই রাজ্যের বিরোধী দলের নেতা-কর্মীরা বলে বেড়াচ্ছেন এবার বাংলার কয়েক কোটি ভুয়ো ভোটারের নাম কাটা যাবে। এরপর থেকেই সারা রাজ্যের বহু মানুষের মধ্য আতঙ্ক ছড়িয়েছে। ভয়ে ইতিমধ্যেনেকজনেরমৃত্যুহয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভাবে আমাদের নির্দেশ দিয়েছেন তৃণমূল (TMC) কর্মীদের দেখতে হবে এ রাজ্যের একজনও প্রকৃত ভোটারের নাম না ভোটার লিস্ট থেকে বাদ না যায়।

তার জন্যই তাদের নির্দেশ মতো আমাদের প্রতিটি বিধানসভা এলাকার প্রতিটি ওয়ার্ডে সাধারণ ভোটারদের সহায়তা দিতে আমরা ক্যাম্প করেছি। যেদিন থেকেএখানে এসআইআর শুরু হয়েছে, সেইদিন থেকে আমরা মানুষকে সহায়তা দিচ্ছি, যাতে তাদের নাম ভোটার লিস্টে ঠিকঠাক থাকে।প্রতিদিন বহু মানুষ তৃণমূলের এই ক্যাম্পে এসে সহায়তা পাচ্ছে। এবং এই কাজ আমরা আগামী দিনেও করে যাব। আমরা মানুষকে সহায়তা দিচ্ছি যাতে তাদের নাম ভোটার লিস্টে ঠিকঠাক থাকে।প্রতিদিন বহু মানুষ তৃণমূলের এই ক্যাম্পে এসে সহায়তা পাচ্ছে (TMC)।