ad
ad

Breaking News

TMC Rally

TMC Rally: একুশে জুলাইকে সামনে রেখে সোনামুখীতে তৃণমূলের মহা মিছিল ও পথসভা 

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে একুশে জুলাইয়কে সামনে রেখে সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এই মিছিল দলীয় কর্মীদের বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ

TMC Rally: Sonamukhi TMC Mega Rally Ahead of 21st July

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটি আবেগ । একুশে জুলাই মানেই শহীদদের পরিবারের প্রতি সমবেদনা । আর সেই একুশে জুলাইকে সামনে রেখে বাঁকুড়া জেলার প্রাচীন পৌরশহর সোনামুখীতে তৃণমূল কংগ্রেসের মহা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো(TMC Rally)। সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিনের মিছিলে প্রায় ছয় হাজার কর্মী সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন । যেখানে মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । এদিনের মিছিল হসপিটাল মোড় থেকে শুরু হয় এবং সোনামুখীর রথ তলায় এসে শেষ হয় । এবং মিছিল শেষে সেখানে পথসভায় বক্তব্য রাখেন উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা । এই মিছিল আবারো প্রমাণ করলো সোনামুখী ব্লক এলাকায় তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি কতটা মজবুত ।

[আরও পড়ুন: Trump: ‘পারমাণবিক হুঁশিয়ারি দিয়ে থামিয়েছি যুদ্ধ’— ফের বিস্ফোরক দাবি ট্রাম্পের]

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে একুশে জুলাইয়কে সামনে রেখে সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এই মিছিল দলীয় কর্মীদের বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ (TMC Rally)। এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা , ওন্দা বিধানসভার প্রাক্তন বিধায়ক অরূপ কুমার খাঁ , ধানশিমলা পঞ্চায়েত প্রধান ইউসুফ মন্ডল । এছাড়াও দিব্যেন্দু সেন , প্রবাল মুখার্জি , সজল সাহা , কদম লোহার সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত ছিলেন ।

FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial

সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দিব্যেন্দু সেন বলেন , একুশে জুলাই দলীয় কর্মীদের কাছে একটি আবেগ (TMC Rally)। একুশে জুলাই মানে দলীয়কর্মীদের কাছে ত্যাগ তিতিক্ষা । সোনামুখী ব্লক এলাকা থেকে কর্মী সমর্থকরা দলে দলে একুশে জুলাইয়ের মাঠ ভরিয়ে দেবে ।