চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই রাজ্যজুড়ে একুশে জুলাইয়ের শহিদ সমাবেশের প্রস্তুতি চলছে তৃণমূল কংগ্রেসের। সর্বত্রই একুশের সমর্থনে রাস্তায় নেমেছেন তৃণমূলের নেতাকর্মীরা। লক্ষ্য সমস্ত রেকর্ড ছাপিয়ে আরও বেশি মানুষের জমায়েত করা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এবারের একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে আলাদা গুরুত্ব পাচ্ছে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সমস্ত জেলা নেতৃত্বের সঙ্গে আগেই বৈঠক করেছেন। একুশের সমাবেশ সফল করতে জেলায় জেলায় ছুটছেন শীর্ষ নেতারাও (TMC Rally)।
আরও পড়ুনঃ Subhashree Ganguly: আসছে শুভশ্রীর ‘রায়বাঘিনী ভবশঙ্করী’, ছবিতে খলনায়ক জীতু কমল!
শুক্রবার বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ২১শে জুলাই শহিদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বাঁকুড়া শহরের রবীন্দ্র ভবনে। সভায় ২১শে জুলাইয়ের তাৎপর্য ও ওইদিনের কর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও জ্যোৎস্না মান্ডি, সাংসদ অরূপ চক্রবর্তী ও রাজ্য সম্পাদক আশিস চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত সভায় দুই সাংগঠনিক জেলার অঞ্চল ও ব্লক স্তরের প্রায় ১০০০ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন (TMC Rally)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
প্রথম থেকেই দলের শীর্ষ নেতৃত্ব এবারের একুশের গুরুত্বের কথা শুনিয়েছেন দলের সকল স্তরের নেতৃত্বকে। এদিন বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল স্তর থেকে জেলা স্তরের নেতৃবৃন্দের সামনে সেই গুরুত্বের কথা শোনালেন দলের শীর্ষ নেতারা। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে কেন এই সমাবেশ আলাদা মাত্রা পাচ্ছে সেই সম্পর্কে বক্তব্য তুলে ধরেন মলয় ঘটক, অরূপ চক্রবর্তী, আশিস চক্রবর্তীর মতো নেতারা। এদিনের সভা থেকে বাঁকুড়া জেলা নেতৃবৃন্দ শপথ নেন একুশে জুলাই কলকাতার ধর্মতলার মহাসমাবেশে রেকর্ড সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে যাবেন তারা। ইতিমধ্যে সমাবেশের প্রচারে জেলার সর্বত্রই দেওয়াল লিখন থেকে শুরু করে মিটিং-মিছিল শুরু হয়ে গিয়েছে (TMC Rally)।