ad
ad

Breaking News

Birbhum

Birbhum: বীরভূমে স্ট্রং রুমে কড়া নিরাপত্তা

রাত পোহালে লোকসভা নির্বাচনের গণনার দিন, আর গণনা কে কেন্দ্র করে কড়া নিরাপত্তা রয়েছে গণনা কেন্দ্রে

Tight security at strong room in Birbhum

নিজস্ব

Bangla Jago Desk,বীরভূমে,পার্থ দাস:  রাত পোহালে লোকসভা নির্বাচনের গণনার দিন, আর গণনা কে কেন্দ্র করে কড়া নিরাপত্তা রয়েছে গণনা কেন্দ্রে। বীরভূমে লোকসভার গণনা কেন্দ্র করা হয়েছে সিউড়ি তিলপাড়ার রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ প্রাঙ্গনে‌। যেখানে নির্বাচনের ডিসিআরসি খোলা হয়েছিল সেই কলেজে , গণনা কেন্দ্র করা হয়েছে এই রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ ইঞ্জিনিয়ারিং কলেজে মূলত মঙ্গলবার ৪ জুন, কার হাতে  থাকবে ক্ষমতা।

[ আরও পড়ুন: Lucknow: চুরি করতে এসে ঘুমিয়ে পড়ল চোর, পরের দিন সকালে হাতেনাতে গ্রেফতার পুলিশের]

কে হবে লোকসভার জয়ী প্রার্থী  মঙ্গলবার তার ফলাফল। আর এই ফলাফল কে ঘিরে কোনভাবে বিশৃঙ্খলা না ছড়ায় তার জন্য বিজেপি ও তৃণমূলের সহ অন্যান্য রাজনৈতিক দলের জমায়েত গণনা কেন্দ্র থেকে প্রায় ২০০ থেকে ৫০০ কিলোমিটার দূরে করা হয়েছে। গণনার কে কেন্দ্র করে বীরভূম জেলা প্রশাসনিক দপ্তরে আধিকারিকরা দপ্তরে সমস্ত দলের কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন ।  যাতে গণনা কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা বাতাবরণ না ছড়ায় । তাছাড়া গণনা কেন্দ্রে ইভিএম মেশিন দায়িত্ব থাকবেন তাদেরকে নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয় ।  এর পাশাপাশি রবিবার নিরাপত্তা কঠোর করতে কেন্দ্রের চারপাশে টিন দিয়ে আড়াল করে দেওয়া হয়েছে। এছাড়াও  রাখা হয়েছে কেন্দ্র বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের । গণনা শুরু হবে সকাল আটটা থেকে । যতক্ষণ গণনা চলবে ততক্ষণ চলবে নজরদারি গণনা কেন্দ্রে চারপাশে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

[ আরও পড়ুন: Lok Sabha Election 2024: গণনার আগে কমিশনের সাংবাদিক সম্মেলন, তাকিয়ে  সারা দেশের মানুষ ]

এছাড়াও সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের বার্তা দেওয়া হয়েছে যারা প্রশাসনের পক্ষ থেকে। হার-জিতের কোন বিশৃঙ্খলা না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখতে মতায়ন করা হয়েছে পুলিশ ।   যদি কোন রাজনৈতিক দল অপর কোন রাজনৈতিক দলের প্রতি হিংসা পরায়ণ সৃষ্টি করে তাহলে কড়া ব্যবস্থা নেবে নির্বাচন কমিশনের আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রশাসন।