ad
ad

Breaking News

Paschim Medinipur

আগ্নেয়াস্ত্র দেখিয়ে গৃহবধূকে হুমকি! স্বামীর পিস্তল সহ পুলিশের হাতে পাকড়াও স্বামী ও বন্ধু

বধূ নির্যাতন করে এমনকি কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্র দেখিয়েও গৃহবধূকে প্রানে মেরে ফেলার হুমকি দেয়।

Threatening housewife with firearm! Husband and friend arrested by police with husband's pistol

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: আগ্নেয়াস্ত্র দেখিয়ে গৃহবধূকে হুমকি নিজের স্ত্রীকে। স্বামীর বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ গৃহবধূ। এমনই হাড়-হিম করা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত চন্দ্রকোনার বড়আকনা গ্রামে। বড়আকনা গ্রামের বাসিন্দা মঙ্গল ভুইয়া, তার স্ত্রী বুলটি ভূঁইয়া কে বিভিন্ন সময় মারধর করত। বধূ নির্যাতন করে এমনকি কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্র দেখিয়েও গৃহবধূকে প্রানে মেরে ফেলার হুমকি দেয়।

শ্বশুরবাড়ির লোকজনকে বলেও কোনো সুরাহ হয়নি। দীর্ঘ দিন ধরে চলে স্বামীর অত্যাচার! তবে নিজের স্বামী বলে অনেক দিন চুপ করে সহ্য করেছিল। যখন অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলে, তখন আর সহ্য করতে না পেরে অবশেষে আইনের দ্বারস্থ হয় সেই গৃহবধূ। অবশেষে তিনি চন্দ্রকোনা থানার পুলিশকে বিষয়টি জানায়, স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।  

পুলিশ দ্রুত তদন্ত নেমে অভিযুক্ত স্বামী মঙ্গল ভূঁইয়া ও তার এক বন্ধুকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে। চন্দ্রকোনা থানার পুলিশ সূত্রে খবর একটি নাইন এমএম পিস্তল উদ্ধার হয়েছে! এই পিস্তল কোথা থেকে পেল, কিভাবে আসলো পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, ধৃতদের আজ পাঠানো হচ্ছে ঘাটাল আদালতে। কোর্টে পুলিশ তাদের হেফাজতে নেবে এমনটাই জানিয়েছেন।