ad
ad

Breaking News

Bardhaman

বর্ধমান শহর জুড়ে এভাবেই প্রিপেড স্মার্ট মিটারের বিরুদ্ধে চালানো হলো প্রচার

এদিন এই সংস্থার রাজ্য সম্পাদক সুব্রত বিশ্বাস জানিয়েছেন, ২০০৩ সালের বিদ্যুত আইনানুযায়ী স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক নয়।

This is how the campaign against prepaid smart meters was carried out across Burdwan city

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: প্রিপেড স্মার্ট মিটার লাগাতে দেবেন না। প্রিপেড স্মার্ট মিটারের মাধ‌্যমে সংশ্লিষ্ট কোম্পানী যথেচ্ছভাবে আপনার টাকা লোপাট করবে। এর বিরুদ্ধে সংগঠিত হয়ে প্রতিরোধে নামতে হবে। বৃহস্পতি বার বর্ধমান শহর জুড়ে এভাবেই প্রিপেড স্মার্ট মিটারের বিরুদ্ধে এভাবে প্রচার চালালো অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স এ্যাসোসিয়েশন বা এবেকা। 

এদিন এই সংস্থার রাজ্য সম্পাদক সুব্রত বিশ্বাস জানিয়েছেন, ২০০৩ সালের বিদ্যুত আইনানুযায়ী স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক নয়। কিন্তু তাঁরা জানতে পেরেছেন জায়গায় জায়গায় বিদ্যুত দপ্তরের লোকজনের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রিপেড স্মার্ট মিটার লাগানোর জন্য প্ররোচিত করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে লাইন কেটে দেবার হুমকিও দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধেই তারা সরব হয়েছেন।

সুব্রতবাবু জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁরা ২ লক্ষ হ্যাণ্ডবিল বিলি করেছেন। একইসঙ্গে একটি ফরমও তৈরী করেছেন, যেখানে গ্রাহক ওই ফর্ম পূরণ করে বিদ্যুত দপ্তরে জানাবেন তিনি স্মার্ট মিটার লাগাতে ইচ্ছুক নন। সুব্রতবাবু আরও জানিয়েছেন, এই প্রিপেড স্মার্ট মিটারের মাধ্যমে গ্রাহকের অর্থ লুঠে নেবার চেষ্টা করা হচ্ছে। এজন্যই তাঁরা বিদ্যুত গ্রাহকদের সচেতন করতে নেমেছেন। তিনি আরও বলেন, এলাকায় এলাকায় গ্রাহকদের সংঘবদ্ধ প্রতিরোধে নামতে হবে, তবেই এই অপচেষ্টাকে রোখা যাবে। নাহলে আগামী দিনে ভয়ংকর বিপর্যয় নেমে আসতে চলেছে গ্রাহকদের।