ad
ad

Breaking News

Kanchanjunga Express

Kanchanjunga Express: শিয়ালদহ ফিরছে দুর্ঘটনাগ্রস্থ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অক্ষত অংশ

সাড়ে বারোটা নাগাদ যাত্রীদের নিয়ে ওই দুর্ঘটনাগ্রস্থ এক্সপ্রেসের অক্ষত অংশ শিয়ালদহের উদ্দেশ্যে যাত্রা করেছে

The undamaged portion of the Kanchenjunga Express is returning to Sealdah

নিজস্ব ছবি

Bangla Jago Desk : দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার পৌনে নটা নাগাদ শিয়ালদহক আমি এই এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে একটি মালগাড়ি। পেছনে তিনটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। দুমড়ে মুচড়ে যায় বগিগুলি। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেক যাত্রী। আহত হন প্রায় শতাধিক। সাড়ে বারোটা নাগাদ যাত্রীদের নিয়ে ওই দুর্ঘটনাগ্রস্থ এক্সপ্রেসের অক্ষত অংশ শিয়ালদহের উদ্দেশ্যে যাত্রা করেছে।

[ আরও পড়ুন – Lok Sabha Speaker: ডেপুটি স্পিকার পদ নিয়ে দরকষাকষি, স্পিকার পদ ছাড়বে না বিজেপি]

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান রাত সাড়ে আটটা নাগাদ শিয়ালদহে পৌঁছবে ট্রেনটি। ওই ট্রেনে যে সকল যাত্রী রয়েছে তাদের মধ্যে মালদহ ও বোলপুরের যাত্রী রয়েছে একটা বড় অংশের। পাশাপাশি শিয়ালদহ স্টেশনে এসে নামবেন অনেক যাত্রী। দুর্ঘটনার আতঙ্ক বুকে নিয়ে ট্রেন যাত্রীরা ওই ট্রেনে চেপে শিয়ালদহের দিকে ফিরছেন। রেল যাত্রী সুত্রে জানা গিয়েছে বিভিন্ন স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে আসছে কাঞ্চনজঙ্ঘার অক্ষত অংশ। যাত্রীদের মধ্যে ভয়-ভীতি রয়েছে।

[ আরও পড়ুন – হিমসাগর, মোহনভোগ থেকে মাদ্রাসি, শতাধিক প্রজাতির আম নিয়ে দিল্লিতে শুরু ‘আম উৎসব]

উল্লেখ্য দুর্ঘটনার সময় যাত্রীরা বিকট শব্দ শুনতে পেয়েছিলেন। সেই সময় ঝাঁকি মেরেছিল ট্রেনটি। শুধুমাত্র পেছনের তিনটি বগি দুর্ঘটনার কবলে পড়লেও অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক চরমে। সেই আতঙ্ক নিয়েই তাঁরা ঘরে ফিরছেন। ওই যাত্রীদের আত্মীয়-স্বজনেরাও চরম আতঙ্কে রয়েছেন। নিকটআত্মীয়কে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে অভিভাবকরা ভিড় জমিয়েছেন বিভিন্ন রেল স্টেশনে। বিভিন্ন স্টেশনে খোলা হয়েছে কন্ট্রোলরুম। কন্ট্রোলরুমে যাত্রীদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন পরিবারের সদস্যরা।