ad
ad

Breaking News

মালদা

তৃণমূল নেতা খুনে দুই ওয়ান্টেডকে ধরতে পুরস্কার ঘোষণা পুলিশের

Bangla Jago Desk: বিহারের ভাড়াটে খুনী দিয়ে বাবলা সরকারকে খুনের গুরুতর অভিযোগের কিনারা করতে মরিয়া পুলিশ। এরমধ্যে এই খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫জনকে।আরও দুই অভিযুক্তের সন্ধান পেতে তদন্তকারীরা পুরস্কার ঘোষণা করল।অভিযুক্ত কৃষ্ণ রজক ও বাবলু যাদবের নাগাল পেতে ছবি সহ পোস্টার দেওয়া হয়েছে। ইংরেজ বাজারের রেলওয়ে ব্যারাক-কলোনির বাসিন্দা কৃষ্ণা রজক ওরফে রোহন ও মহানন্দা […]

The police announced a reward for the arrest of the two wanted for the murder of the Trinamool leader

নিজস্ব চিত্র

Bangla Jago Desk: বিহারের ভাড়াটে খুনী দিয়ে বাবলা সরকারকে খুনের গুরুতর অভিযোগের কিনারা করতে মরিয়া পুলিশ। এরমধ্যে এই খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫জনকে।আরও দুই অভিযুক্তের সন্ধান পেতে তদন্তকারীরা পুরস্কার ঘোষণা করল।অভিযুক্ত কৃষ্ণ রজক ও বাবলু যাদবের নাগাল পেতে ছবি সহ পোস্টার দেওয়া হয়েছে। ইংরেজ বাজারের রেলওয়ে ব্যারাক-কলোনির বাসিন্দা কৃষ্ণা রজক ওরফে রোহন ও মহানন্দা পল্লীর বাসিন্দা  বাবলু যাদবের সন্ধান পেতে ২ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। দুলাল সরকার খুনে এখনো অধরা এই দুই অভিযুক্ত। পুলিশ তড়িঘড়ি সেই চাঞ্চল্যকর খুনের ঘটনার কিনারা করতে  সমস্ত দিক খতিয়ে দেখছে। নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের পরিবার বলছেন,তাঁরা এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চান। যাতে আসল অপরাধীরা কাঠগড়ায় দাঁড়ায় সেই আবেদনও রাখছে তাঁর পরিবার।

[আরও পড়ুন: পেটের তাগিদে ভাঙছে আইন, নদী গর্ভ থেকে চলছে বালি সংগ্রহ]

পাড়া প্রতিবেশীর কাছে ভীষণ জনপ্রিয় ছিল কাউন্সিলর বাবলা সরকার।বিপদে আপদে পরিবারের লোকেদের মতো তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন।সেই সদাহাস্যময় নেতার অনুপস্থিতি এখন মেনে নিতে পারছেন না পরিবার-পরিজনের মতোই এলাকার মানুষও। আর এই দুঃসময়ে সবাইকে ভাবাচ্ছে বাড়ির পোষ্য।কারণ দুদিন ধরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে পোষ্য বেড়াল পুটু। ৪বছরের অবলা প্রাণী যেভাবে নির্বাক হয়ে শোক জানাচ্ছে তা সবাইকে ভাবাচ্ছে।

[আরও পড়ুন: মেসিকে মেডেল অফ ফ্রিডম দিচ্ছে আমেরিকা]

প্রভু ভক্ত পুটু মনমরা হয়ে থাকায় সবাই বেশ দুশ্চিন্তায়। একসময় এই জার্মান প্রজাতির এই কুকুরটি এনেছিলেন স্বয়ং বাবলা সরকার। ইংরেজবাজার শহরের সুকান্তপল্লী এলাকায় তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়িতেই রয়েছে চার বছরের পোষ্য কুকুর পুটু। পুটু ছাড়াও রয়েছে আরো বিদেশি জাতির ৬ টি কুকুর।

গত ২দিন ধরে শুধুমাত্র দুটো বিস্কুট খেয়ে রয়েছে সে। খাবারের  প্রতি একেবারে আগ্রহই নেই। বাড়ির আনাচে-কানাচে ছুটে বেড়াচ্ছে সে। আবার কখনো ব্যালকনিতে যাচ্ছে প্রভুকে দেখার জন্য। কিন্তু বাড়ির গৃহকর্তা   না পেয়ে হতাশায় ডুবে থাকছে । অবলা প্রাণী পুটু আসলে জানেই না,বাড়ির গৃহকর্তা অকালে চলে গেছে।তাই পরিবারের সদস্যদের মতোই এই চারপেয়ে পোষ্য যে এখন শোকের আবহে সময় কাটাচ্ছে তা বোঝাই যাচ্ছে।কেউ কেউ বলছেন,স্নেহের ছোঁয়ায় বেড়ে ওঠা এই পোষ্য এখন স্বজনহারানোর বেদনায় কাতর হয়ে থাকছে।