ad
ad

Breaking News

Karva Chauth

নিয়ম নিষ্ঠা মেনে উৎসব পালন, করওয়া চৌথে মেতে কালিয়াগঞ্জবাসী

প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের চতুর্থী তিথিতে এই উপবাস রাখা হয়।

The people of Kaliaganj observe the festival with devotion, Karva Chauth Mete

নিজস্ব চিত্র

Bangla Jago Deskউত্তর দিনাজপুর : সত্যেন মহন্তঃ কালিয়াগঞ্জ : হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল করওয়া চৌথ। এই উৎসব হিন্দি ভার্ষি মানুষদের কাছে অতি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিতে স্বামীর দীর্ঘায়ু কামনা করে নির্জলা উপবাস রাখেন সহধর্মীনিরা। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের চতুর্থী তিথিতে এই উপবাস রাখা হয়।

[ আরও পড়ুন : ৫০০ টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে খুন, মহারাষ্ট্রে গ্রেফতার ৩ ]

এইদিন স্নান করে ব্রতর সংকল্প করেন। তার পর সকলের সঙ্গে মিলে করওয়া চৌথ পূজা করার পরে ব্রতকথা শোনেন এবং রাতে একপ্রকার নতুন বৌউয়ের সাজে স্ত্রীরা রাতে চাঁদ দেখার পর স্বামীর হাতে জল পান করে উপবাস ভঙ্গ করেন স্ত্রীরা। প্রতিবছর এইদিনে চাঁদ লুকোচুরি খেলে স্ত্রীদের পরীক্ষা নেয়। সারা দেশের পাশাপাশি রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হিন্দি ভাষি মহিলারা নিষ্ঠা ও ভক্তি সহকারে স্বামীদের মঙ্গল কামনায় কারওয়া চৌথ পূজা করে।

[ আরও পড়ুন : নর্দমা লাইনে কাজ করতে গিয়ে ঘটল বিপত্তি! মাটির ঢিবি ধসে মৃত ২ শ্রমিক ]

পারমিতা পাশমান ও পিঙ্কি পাশমান বলেন, “প্রতিবছর এই কারওয়া চৌথ পূজা করি। ভোর রাত্রিতে শাশুড়ীর হাতে কিছু খেয়ে সারাদিন নির্জলা উপবাস করে থাকি”। পারমিতা ও রিঙ্কি পাশমান আরও জানান এইদিন স্নান করে ব্রতর সংকল্প করেন। তারপর সকলের সঙ্গে মিলে করওয়া চৌথ পূজা করার পরে ব্রতকথা শোনেন এবং রাতে একপ্রকার নতুন বউয়ের সাজে রাতে চাঁদ দেখার পর স্বামীর হাতে জল পান করে উপবাস ভঙ্গ করেন। নিষ্ঠা ও ভক্তি সহকারে স্বামীদের মঙ্গল কামনায় করওয়া চৌথ পূজা করেন হিন্দি ভার্ষি গৃহবধুরা।