ad
ad

Breaking News

ডুয়ার্স

খুলছে ডুয়ার্সের বন্ধ থাকা চা বাগান, খুশির হাওয়া শ্রমিক মহলে

Bangla Jago TV Desk : পূজোর আগে বোনাস ও বেতনের দাবিতে বন্ধ হয়ে যায় জলপাইগুড়ির ডুয়ার্সের দুটি চা বাগান। উৎসবের আগে কর্মহীন হয়ে পরে প্রায় চার হাজার চা শ্রমিক। মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের দীর্ঘ লড়াইয়ের শেষে ৪৯ দিন পর অবশেষে খুলল বন্ধ থাকা দুইটি জলপাইগুড়ির ডুয়ার্সের চা বাগান। বাগান খোলায় খুশি দুই বাগানের চা শ্রমিকরা। […]

Bangla Jago TV Desk : পূজোর আগে বোনাস ও বেতনের দাবিতে বন্ধ হয়ে যায় জলপাইগুড়ির ডুয়ার্সের দুটি চা বাগান। উৎসবের আগে কর্মহীন হয়ে পরে প্রায় চার হাজার চা শ্রমিক। মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের দীর্ঘ লড়াইয়ের শেষে ৪৯ দিন পর অবশেষে খুলল বন্ধ থাকা দুইটি জলপাইগুড়ির ডুয়ার্সের চা বাগান। বাগান খোলায় খুশি দুই বাগানের চা শ্রমিকরা। উল্লেখ্য গত ৪ ঠা অক্টোবর বোনাস বা বেতন না দিয়ে বাগানে লক আউট নোটিস ঝুলিয়ে চলে যান বাগানের মালিকপক্ষ।

এমনই খবর চা শ্রমিক সূত্রে। জলপাইগুড়ি ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগান ও মেটেলি ব্লকের সামসিং চা বাগান বন্ধ হওয়ার ফলে কাজ হারিয়ে সমস্যায় পরে দুই চা বাগানের প্রায় চার হাজার চা শ্রমিক। এদিন বাগান খোলার বিষয়ে একাধিকবার মিটিঙের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হচ্ছিল না কিছুতেই। অবশেষে বুধবার বিকেলে চা বাগানের সাইরেনের শব্দ শুনতে পান চা শ্রমিকরা। সূত্রের খবর ডুয়ারসের দুটি বন্ধ থাকা চা বাগানের দায়িত্ব-এ নতুন মালিক। এদিন ধামসা মাদল নিয়ে আবির খেলায় মেতে ওঠেন চা শ্রমিকেরা।

এদিনেই দুটি চা বাগানেই ফিতে কেটে উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসন শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইক। এদের সাথেই ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর সহ অনেকে। প্রসঙ্গত, রাজ্য সরকারের চেষ্টায় ডুয়ার্সে এই বন্ধ থাকা দুটি চা বাগান খোলায় খুশি উপস্থিত সকলে। চা বাগানের নতুন মালিক কর্মরত শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস আগামী দুই মাসের মধ্যে পর্যায়ক্রমে মিটিয়ে দেবারও আশ্বাস দেন বলেই জানান, রাজ্যের প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইক।

 

FREE ACCESS tea