চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: বড়দিনের রেশ কাটতে না কাটতেই নববর্ষের আগেই বিশেষ ঘোষণা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের। প্রাথমিক শিক্ষাতেও এবার চালু হতে চলেছে সেমেস্টার পদ্ধতি। এমনটাই ঘোষণা করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।
তিনি জানান, ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই নতুন পাঠ্যক্রম চালু করা হবে,রাজ্যের বিভিন্ন সরকারি প্রাথিমিক স্কুলগুলিতে এই নতুন সেমেস্টার পদ্ধতি কার্যকর করা হবে। পাশাপাশি, উচ্চ শিক্ষার আদলে ক্রেডিট বেসড সেমেস্টার সিস্টেমও চালু হতে চলেছে। জানুয়ারি থেকে জুন পরীক্ষা হবে প্রথম সেমেস্টার, জুলাই থেকে ডিসেম্বর দ্বিতীয় সেমেস্টার।
এই বিষয়ে একটি সাংবাদিক সম্মেলনের পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, “মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর অনুমোদন ক্রমেই এই নয়া মূল্যায়ন ব্যবস্থা চালু হবে।
প্রসঙ্গত, ২০২০ সালে কেন্দ্র জাতীয় পাঠ্যক্রম চালু করেছে। তার সাথে রাজ্য সরকারও নয়া শিক্ষানীতি চালু করেছে”। অর্থাৎ সেমেস্টার পদ্ধতির পাশাপাশি, সঙ্গে ক্রেডিটও চালু হতে চলেছে। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এই পদ্ধতি চালু হচ্ছে।
এই নতুন পদ্ধতি নিয়ে অনেকটাই আশাবাদী পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে ছাত্ররা এই বিষয় সম্পর্কে কতটা অবগত হতে পারবে সেটি এখনও অজানা। তবে শিক্ষক মহল থেকে শুরু করে পর্ষদের অধিকর্তারাও এই পদ্ধতি সঠিক ও সফল ভাবেই নিয়োগ হবে বলে মনে করছেন।