ad
ad

Breaking News

বঙ্গ বাণিজ্য সম্মেলন

শুরু হচ্ছে সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, বসতে চলছে শিল্পের মহাযজ্ঞ

Bangla Jago TV Desk : মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ থেকে শুরু হচ্ছে সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS 2023)। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দু’দিন ব্যাপী এই সম্মেলনে দেশ ও বিদেশের একাধিক শিল্পপতি উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুকেশ অম্বানী, নিরঞ্জন হীরানন্দানি, হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েন্‌কার, […]

Bangla Jago TV Desk : মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ থেকে শুরু হচ্ছে সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS 2023)। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দু’দিন ব্যাপী এই সম্মেলনে দেশ ও বিদেশের একাধিক শিল্পপতি উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুকেশ অম্বানী, নিরঞ্জন হীরানন্দানি, হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েন্‌কার, ইংল্যান্ড, ইটালি-সহ বিভিন্ন দেশের শিল্পপতিরা।

এই সম্মেলনের ফোকাস পয়েন্ট ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উজ্বল সম্ভাবনা। ইতিমধ্যেই এমএসএমই-তে বাংলা একাধিকবার সেরার সেরা হয়েছে। উন্নতি হয়েছে বড় শিল্পের মতোই ছোট শিল্পেরও। এছাড়াও বাড়তি গুরুত্ব দেওয়া হবে কর্মসংস্থানমুখী শিল্পের। তুলে ধরা হবে জঙ্গলমহল সুন্দরী, দেউচাপাঁচামির মতো প্রকল্প। বিনিয়োগবন্ধু পরিবেশের কথা তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ব্যাপক লগ্নির সম্ভাবনা রয়েছে উদীয়মান শিল্পগুলিতে। আগেই মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে ছোট-বড় শিল্পে লগ্নি প্রস্তাব আসে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সাড়া মিললে আরও দরজা খুলে যাবে।

আশায় রয়েছে রাজ্যের শিল্পগোষ্ঠীগুলোর মতোই প্রশাসনও। বুধবার, ২২ নভেম্বর, সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান হবে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে। সমাপ্তি অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নের জন্য গঙ্গা ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। ঘুরিয়ে দেখানো হবে আলিপুর জেল মিউজিয়াম। এই সম্মেলনকে কেন্দ্র করে কলকাতায় বেশ জাঁকজমকপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার সাজানো হয়েছে আলোকসজ্জায়। সম্মেলনের সফলতা কামনা করছেন সকলেই।

FREE ACC