ad
ad

Breaking News

Cooch Behar

Cooch Behar: ফল ঘোষণার আগে কোচবিহারে উত্তেজনা,অভিযোগের তির বিজেপির দিকে

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগে তৃণমূলের দলীয় পতাকা ব্যানার ফেস্টুন ছিড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

Tension in Cooch Behar before the announcement of results, accusations aimed at BJP

নিজস্ব

Bangla Jago Desk,বিশ্বদীপ সাহা, কোচবিহার: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগে তৃণমূলের দলীয় পতাকা ব্যানার ফেস্টুন ছিড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের কুর্শামারি গ্রাম পঞ্চায়েতের কালিরহাট বাজারে । এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

[ আরও পড়ুন: Jalpaiguri: জলপাইগুড়িতে শিল্পিকে সংবর্ধনা বিধায়কের]

সূত্রের খবর, রবিবার রাতের অন্ধকারে কালিরহাট বাজারে থাকা তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে লাগানো ফেস্টুন ছিড়ে দেওয়ার পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয়। আর এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ। পরে পুলিশ গিয়ে পুড়িয়ে দেওয়া ফ্ল্যাগ ফেস্টুন থানায় নিয়ে যায়। পাশাপাশি , এই ঘটনা প্রসঙ্গে বিজেপির তরফ থেকে জানানো হয় এদিকে সমস্ত অভিযোগ মিথ্যে । পাশাপাশি বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্য গোপাল বর্মন বলেন নিজেরাই এই কাজ করে বিজেপির নামে মিথ্যা অভিযোগ করছে। তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তাই বাজার গরম করতেই এই ঘটনা ঘটিয়েছে বলে তার দাবি।

[ আরও পড়ুন: Darshana Banik-Heeramandi: বনশালির নজরে এবার সৌরভ পত্নী! দর্শনা প্রসঙ্গে এবার কি বললেন পরিচালক]

তাছাড়া এই বিষয়ে তৃণমূলের বুথ সভাপতি তথা পঞ্চায়েত সদস্যার স্বামী মলিন মাঝি বলেন  রবিবার রাতের অন্ধকারে কালিরহাট বাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে লাগানো ফ্ল্যাগ,ফেস্টুন ছিড়ে দেওয়ার পাশাপাশি পুড়িয়ে দেয় বিজেপির দুষ্কৃতীরা। শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে তার দাবি। ফল ঘোষণা না হতেই এরকম ঘটনা সত্যিই দুঃখজনক বলে জানান তিনি ।