গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াল ‘টিম অভিষেক ঝাড়গ্রাম’ (Flood Donation)। দলের নেতার পদাঙ্ক অনুসরণ করে শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিলে মোট ১৭,৯০১ টাকা জমা দিয়েছে এই সংগঠন।
আরও পড়ুনঃ শামির দুরন্ত বোলিংয়ের জেরে উত্তরাখন্ডকে হারাল বাংলা
উল্লেখ্য, গত ১৪ ই অক্টোবর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকারের ত্রাণ তহবিলে ব্যক্তিগতভাবে এক লক্ষ টাকা দান করেন। তাঁর সেই উদ্যোগকেই পাথেয় করে ঝাড়গ্রামেও অর্থ সংগ্রহের এই পদক্ষেপ নেওয়া হয়। এই উদ্যোগে নেতৃত্ব দেন ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা টিম অভিষেকের প্রধান উদ্যোক্তা সুমন সাউ। (Flood Donation)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
তিনি নিজে জেলা পরিষদ থেকে পাওয়া তাঁর মাসিক ৭,০০০ টাকার সম্পূর্ণ সাম্মানিক ভাতা এই ত্রাণ তহবিলে দান করেছেন। তাঁর পাশাপাশি, ‘টিম অভিষেক ঝাড়গ্রাম’ এর প্রায় ৫২ জন সদস্য তাঁদের সাধ্যমতো অর্থ সাহায্য করেছেন। সব মিলিয়ে মোট ১৭,৯০১ টাকা গতকাল রাজ্য সরকারের নির্দিষ্ট ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে। শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন বাবু জানান, এটিই প্রথম প্রচেষ্টা নয়। এর আগেও ‘টিম অভিষেক ঝাড়গ্রাম’-এর উদ্যোগে সরাসরি উত্তরবঙ্গের বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল। ভবিষ্যতেও আরও অর্থ সংগ্রহ করে পাঠানোর চেষ্টা চলছে বলে তিনি জানান। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন বাবুর এই মানবিক উদ্যোগ এবং ‘টিম অভিষেক ঝাড়গ্রাম’- এর এই সম্মিলিত প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন জেলার সাধারণ মানুষ। (Flood Donation)