চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: দীর্ঘ ৮ বছর পর বাংলায় হতে চলেছে এসএসসি-র শিক্ষক নিয়োগ পরীক্ষা। বাংলার পরীক্ষার্থীরা ছাড়াও এই পরীক্ষায় অংশ নিয়েছেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও। উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড, বিহার, প্রয়াগরাজ থেকে বাংলায় পরীক্ষা দিতে এসেছেন বহু পরীক্ষার্থীরা। শ্যামবাজার, বাসন্তিদেবী কলেজ, যাদবপুর বিদ্যাপীঠ সহ কলকাতার একাধিক পরীক্ষাকেন্দ্রে ভিন রাজ্য থেকে আসা পরীক্ষার্থীদের দেখা গিয়েছে। শুধু পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীরাই নয়, ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও বাংলার ওপরে ভরসা করেই পরীক্ষা দিচ্ছেন।
[আরও পড়ুনঃ Haridevpur: হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে গণধর্ষণ! চাঞ্চল্য এলাকায়]
ভিন রাজ্য থেকে আসার জন্য শনিবার থেকেই অনেকে হাজির হয়েছেন রাজ্যের বিভিন্ন জায়গায়। কলকাতা সহ রাজ্যের প্রায় ৬৩৬ কেন্দ্রে হবে পরীক্ষা। তারমধ্যে কলকাতাতেই ৪১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাকেন্দ্রের বাইরে রোল নম্বর দিয়ে তালিকা দেওয়া হয়েছে। সকাল ১০টে থেকে খুলে যাবে পরীক্ষা কেন্দ্রের দরজা। প্রথমে সকাল ১১টা বলা হলেও সময় আরও এগিয়ে আনা হয়েছে। যাতে কোনো অযোগ্য পরীক্ষার্থী ঢুকতে না পারেন। তারজন্য সেই অযোগ্য পরীক্ষার্থীদের রোল নম্বর সহ তালিকাও পরীক্ষা কেন্দ্রের বাইরে দেওয়া হয়েছে। অর্থাৎ এর থেকেই স্পষ্ট এবার স্বচ্ছ পরীক্ষা করাতে বদ্ধপরিকর এসএসসি।
FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial
দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা এসেছেন এবার পরীক্ষা দিতে। ভিন রাজ্যেও বহু বছর কোনো পরীক্ষা না হওয়ার কথা বলে এবার বাংলায় পরীক্ষা দিতে এসেছেন।শুধু কলকাতাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁরা এসেছেন পরাক্ষা দিতে। ইতিমধ্যে এসএসসি ভবন থেকে প্রশ্ন পত্র রওনা দিয়েছে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের জন্য।
স্কুলে ৩৫ হাজার ৭২৬ শুন্যপদে নিয়োগের জন্য পরীক্ষা হবে দুই ধাপে। ৭ সেপ্টম্বর নবম দশমের এসএসসি পরীক্ষা। ১৪ সেপ্টেম্বর হবে একাদশ দ্বাদশের নিয়োগের জন্য পরীক্ষা। নবম দশমে ২৩ হাজার ২১২টি আসনের জন্য পরীক্ষায় বসবেন প্রায় ৩ লক্ষ ১৯ হাজার ৬৫০ জন। একাদশ দ্বাদশে ১২,৫১৪ আসনের জন্য পরীক্ষা হবে ১৪ সেপ্টেম্বর।