ad
ad

Breaking News

Weather

দক্ষিণে ভ্যাপসা গরম, জামাইষষ্ঠীতে ভিজবে বঙ্গের কোন কোন জেলা

রবিবার উত্তরবঙ্গের পাঁচ জেলা—দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Sweltering heat in the south, some districts of Bengal will be soaked in Jamaisathi

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: রাজ্যে চলতি সপ্তাহে আবহাওয়ার মেজাজ দুই রকম। দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা ও ভ্যাপসা অস্বস্তি, আর উত্তরবঙ্গে জারি হয়েছে কমলা সতর্কতা। রবিবার উত্তরবঙ্গের পাঁচ জেলা—দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সিকিম ও ভুটান লাগোয়া এলাকায় ভারী বৃষ্টির কারণে নদীগুলিতে জলস্তর বেড়ে যাওয়ায় প্লাবনের আশঙ্কাও রয়েছে। পাহাড়ি অঞ্চলগুলিতে বাড়ছে বিপদের সম্ভাবনা।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে রবিবার ও সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, মঙ্গলবার থেকে আবহাওয়া থাকবে বেশিরভাগ সময়ে শুষ্ক। তবে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরম এবং অস্বস্তি আরও বাড়বে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ৩৩.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৬ থেকে ৯৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করেছে, যার ফলে ঘাম ও ক্লান্তির মাত্রা বেড়েছে অনেকটাই।