গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: অনুমতি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Visit)। সোমবার কলকাতা হাই কোর্ট তাঁকে মহেশতলা যাওয়ার অনুমতি দেয়। যদিও এর সঙ্গে দেওয়া হয়েছে একাধিক শর্ত।
[আরও পড়ুন: Iran vs Israel: ইরানে আটকে প্রায় ১০ হাজার ভারতীয় পড়ুয়া! ফেরত পাঠানোর আর্জি কেন্দ্রের]
গত সপ্তাহের বুধবার দোকান লাগানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর অশান্তিতে রণক্ষেত্রের চেহারা নিয়ে ছিল মহেশতলা। পুলিশ পরিস্থিতি সামাল দিতে এলে তাদের গুরুতর আহত হতে হয়। শেষ পর্যন্ত ময়দানে নামে র্যাফ। ১৬৩ ধারা জারি করা হয় এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা (Suvendu Visit)। একে অপরকে আক্রমণ-পাল্টা আক্রমণ করে তৃণমূল ও বিজেপি। ইতিমধ্যেই ঘটনার সঙ্গে যুক্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফ থেকে।
এই মামলার জল গড়ায় কলকাতা হাই কোর্ট পর্যন্ত। পুলিশের কাছে সেখানে যাওয়ার অনুমতি চাওয়ায় তা না মেলায় আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার এই মামলার শুনানি ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। দু’পক্ষের কথা শুনে আদালত শর্তসাপেক্ষ অনুমতি দেয় শুভেন্দু অধিকারীকে।
FB POST: https://www.facebook.com/share/r/19c7BWjCLi/
নন্দীগ্রাম বিধায়ক সেখানে যেতে পারলেও মানতে হবে একাধিক নিয়ম। কোর্টের স্পষ্ট নির্দেশ, শুভেন্দু অধিকারী সেখানে গেলেও কোন মিছিল করতে পারবেন না। পাশাপাশি, তাঁকে বিতর্কিত মন্তব্য না করারও নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের তরফ থেকে এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে তাঁর সঙ্গে যেতে পারবে আরও দু’জন। এবার দেখার বিষয় যে মহেশতলায় গিয়ে কি তুলে ধরেন বিরোধী দলনেতা (Suvendu Visit)। কোনদিকে এগোচ্ছে অধ্যায়, সেটাই দেখার।