ad
ad

Breaking News

Partha Chatterjee

পার্থের জামিন সংক্রান্ত মামলায় সিবিআইকে হলফনামা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিয়েছে  বিচারপতি সূর্য কান্তর ডিভিশন বেঞ্চ।

Supreme Court orders CBI to file affidavit in Partha chatterjee bail case

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: নিয়োগ দুর্নীতি  মামলায় জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই অবস্থায় এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন সংক্রান্ত মামলায় সিবিআইয়ের হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। আগামী দুসপ্তাহের মধ্যে তদন্তকারী সংস্থাকে জমা দিতে হবে রিপোর্ট। বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিয়েছে  বিচারপতি সূর্য কান্তর ডিভিশন বেঞ্চ।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন পার্থ। কিন্তু সিবিআইয়ের মামলায় এখন মেলেনি জামিন। তাই জেলবন্দি থাকতে হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। বলা বাহুল্য, ২০২৪ সালে কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তী সিবিআই মামলায় জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপর থেকেই  শীর্ষ আদালতে চলছে পার্থর জামিন মামলা। আর এবার সেই মামলাতেই সিবিআইয়ের হলফনামা চাইল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ বিধানসভায় বেনজির বিক্ষোভ, কালো পতাকা, বিজেপির বিক্ষোভ ঘিরে চরম উত্তেজনা

উল্লেখ্য, ২০২২ সালে  নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করেছিল ইডি। তার আগে তাঁর নাকতলার বাড়িতে চলেছিল দীর্ঘ তল্লাশি এবং চলে দফায় দফায় জিজ্ঞাসাবাদ । এরপর পার্থের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে হানা দেন তদন্তকারি সংস্থা। আর তখনই উদ্ধার হয় নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা সহ বৈদেশিক মুদ্রা এবং সোনার গয়না। তারপরেই গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।  বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।