চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ভাইয়ের মতো বিপদে রক্ষা করে ম্যানগ্রোভ। সারাবছর সমস্ত প্রাকৃতিক বিপদ থেকে রক্ষা করে স্থানীয়দের। তাই ভাইফোঁটার দিন ম্যানগ্রোভ গাছকে ভাইফোঁটা দিলেন গ্রামের মহিলারা। ‘অক্সিজেন ভাই’ নামে ডেকে ম্যানগ্রোভকে ফোঁটা দিয়ে তাঁরা নিলেন প্রকৃতি ও জীবনরক্ষার অঙ্গীকার। সুন্দরবনের গঙ্গাসাগর এলাকায় প্রায় প্রতি বছরই ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে নদী বাঁধ ভেঙে বিপুল ক্ষয়ক্ষতি হয়। এমন দুর্যোগের মোকাবিলায় ম্যানগ্রোভ গাছের ভূমিকা অপরিসীম এই সচেতনতা ছড়াতেই আয়োজন করা হয় এই ব্যতিক্রমী কর্মসূচির (Sundarbans Women)।
[আরও পড়ুন: প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে নজির গড়লেন ইয়োহান]
নন্দকুমারপুরের ‘সবুজ সংঘ’ ও এসবিআই ব্যাংকের উদ্যোগে সাগরদ্বীপের একাধিক গ্রামে প্রায় ৭৫ বিঘা জমিতে ম্যানগ্রোভ রোপণ করা হয়েছে। সেই প্রকল্পের অংশ হিসেবেই বৃহস্পতিবার, ভাইফোঁটার দিনে, ধবলাট রাসপুর এলাকার নদীর চরে গ্রামের মহিলারা ম্যানগ্রোভের চারাগাছগুলিকে সাজিয়ে ‘ভাইয়ের আসনে’ বসিয়ে কপালে ফোঁটা দেন।তাঁদের হাতে ধরা ছিল প্রদীপ, চন্দন, ধূপ ও মিষ্টি যেভাবে ভাইকে ফোঁটা দেওয়া হয়, সেভাবেই তাঁরা পূজা করলেন ম্যানগ্রোভকে।
এরপর তাঁরা শপথ নেন এই গাছগুলিকে রক্ষা করার, যেন সুন্দরবনের প্রাণভূমি আরও সবুজ থাকে, বিপর্যয়ে ঢাল হয়ে দাঁড়ায়। এক মহিলা জানান, বিপদে ভাই বোনেদের যেমন রক্ষা করে, বোন ভাইদের রক্ষা করে, তেমনই ম্যানগ্রোভ বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে ভাইয়ের মতো আমাদের রক্ষা করে। আবার ম্যানগ্রোভকে বাঁচিয়ে রাখার জন্য, ম্যানগ্রোভ গাছ কাটলে আমারই প্রতিবাদ করি। তাই সুন্দরবনের সমস্ত ম্যানগ্রোভ গাছ আমাদের ভাই। তাই ভাইফোঁটার দিন, আমরা গ্রামের মহিলারা আমাদের ভাই কে ফোঁটা দিলাম। স্থানীয় মানুষ ও প্রশাসনের মতে, এমন উদ্যোগ শুধু প্রতীকী নয়, প্রকৃতি ও মানুষের সম্পর্কের নতুন সংজ্ঞা গড়ে দিচ্ছে (Sundarbans Women)।
FB POST: https://www.facebook.com/share/r/19r6xUoPkU/
অন্যদিকে সুন্দরবনের মত ১০৮ টি গাছকে ফোটা দিয়ে পরিবেশবান্ধবের বার্তা দিলেন নদিয়ার মহিলারা। হাতে ছিল বেলপাতা, ফুল, মিষ্টি আর বরণডালা। ভাইফোঁটার শুভ তিথিতে গাছকে ভাইয়ের সমান মর্যাদা দিয়ে তারা কামনা করলেন প্রকৃতির এই অমূল্য সম্পদের দীর্ঘ জীবন। মহিলারা জানান, গাছ না থাকলে মানবজীবনও অচল। তাই গাছকে রক্ষা করা মানেই নিজেদের অস্তিত্বকে রক্ষা করা। একথায় বলা যায়, ভাইফোঁটার দিন গাছকে ফোঁটা দিয়ে সম্প্রতির বার্তা দিল রাজ্যের মহিলারা।