চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: শিলিগুড়ির কদমতলায় আটতলা বিল্ডিংয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক ছাত্রী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়(Student Suicide)। মৃত ছাত্রীর নাম শারল্লা ঠকচম (১৫)। সে কদমতলা বিএসএফ স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল। জানা গিয়েছে কদমতলা বিএসএফ ক্যাম্পের সামনে একটি আটতলা বিল্ডিংয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী। এবং ছাদেই একটি সুইসাইড নোট লিখে রেখে যায় সে। সেই সুসাইড নোটে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি পড়াশোনায় ভালো নই। মৃতদেহ পড়ে থাকতে দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।
আরও পড়ুনঃBengal Weather: কখনও রোদ, কখনও বৃষ্টি, খামখেয়ালিপনায় ভিজতে চলেছে বাংলা
এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়(Student Suicide)। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রীর সাম্প্রতিক পরীক্ষার ফল খারাপ হয়েছিল। প্রাথমিক অনুমান সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে।
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি গোটা ঘটনা তদন্ত নামা হয়েছে। অপরদিকে এই ঘটনার পরেই ওই ছাত্রের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন(Student Suicide)। পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।